
ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইবাদত।
ম্যাচের অষ্টম ওভার চলার সময় আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিথুন ছিলেন স্ট্রাইক প্রান্তে। মোহামেডানের পেসার এবাদতের করা বল মিথুনের প্যাডে লাগে। সঙ্গে সঙ্গেই এলবিডব্লিউর জোরালো আবেদন জানান ফিল্ডাররা। কিন্তু অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ তা নাকচ করে দেন। সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে লেগ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়।
রাতে আসে শাস্তির ঘোষণা। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বলেন, ‘এবাদতের বিরুদ্ধে দুটি ভিন্ন মাত্রার শাস্তি আরোপ করা হয়েছে। একটির জন্য তিনি পেয়েছেন লেভেল ২-এর ধারা ২.৫ ও ২.৮ অনুযায়ী শাস্তি এবং অন্যটি লেভেল ১-এর অধীনে। দুটি অপরাধে এবাদতকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও।
অন্যদিকে অধিনায়ক তাওহীদ হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি প্রকাশ্য বিরোধিতার কারণে। রেফারি বলেন, ‘হৃদয়ের জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা নির্ধারিত ছিল। তবে শুনানিতে তিনি শাস্তি মেনে নেন এবং জরিমানা মওকুফের আবেদন করেন। আমরা তা মঞ্জুর করেছি। অর্থ জরিমানা মওকুফ হলেও এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।’
ম্যাচ রেফারি আরও বলেন, ‘আমি শুনেছি, হৃদয় ম্যাচ পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন। এটি বিসিবির আচরণবিধির পরিপন্থী। সে আট-দশ বছর ধরে ক্রিকেট খেলছে, এমন আচরণ তার জন্য অনভিপ্রেত। এ ধরনের মন্তব্য করলে বিসিবি তার বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমাদের পক্ষ থেকে আমরা সবকিছু নিয়ম মেনেই পরিচালনা করছি। তাঁরও উচিত নিয়ম মানা—এখানে কেউ কারও শত্রু নয়।’

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছিল উইকেটের আচরণ। যেখানে মানিয়ে নিতে রীতিমতো সংগ্রাম করতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। শুরুতেই তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর সাইফ হাসান-লিটন দাস জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
১২ মিনিট আগে
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারার কারণে একটু বেশিই তোপের মুখে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৪৭ রান তাড়া করতে পারেনি স্বাগতিকেরা; অলআউট হয়েছে ২২১ রানে। ব্যাটিং ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা গেল এই পেসারকে।
১ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে একদফা নাটক হয়ে গেছে। প্রথমে একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁ হাতি পেসারের চোটের কারণে একাদশ পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভক্তদের কৌতুহল—কেমন আছেন মোস্তাফিজ।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে একজন অতন্দ্র প্রহরী, অন্যজনের চেষ্টা করেন দুর্ভেদ্য দেয়াল রূপে আবির্ভূত হওয়ার। একজন গোলবারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে নির্দেশনা দিচ্ছেন, অন্যজন প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে লড়ছেন সামনে থেকে। কাকতালীয়ভাবে তাঁরা যমজ বোন।
২ ঘণ্টা আগে