টানা দুই ম্যাচে ডাক মারায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নেই লিটন দাস। তাঁর পরিবর্তে মিডল অর্ডারে শক্তি বাড়াতে দলে যোগ করা হয়েছে জাকের আলী অনিককে। সিলেটে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের অসাধারণ ইনিংস খেলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
কী কারণে লিটন বাদ পড়েছেন এবং কেন জাকেরকে দলে নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়া নিয়ে তিনি বলেছেন, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে রাখছি না। আপনারা জানেন, লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয় এবং তানজিদ হাসান তামিমকে। যাঁরা ওপেনিং করতে পারেন, তাঁরা ওপেনিং ভূমিকায় খেলে থাকেন। সৌম্য সরকার—আরেকজন ওপেনার আছে।’
লিটনের পরিবর্তে আগামী পরশু চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে সৌম্যের সঙ্গী কে হবেন—সেই প্রসঙ্গে লিপু বলেছেন, ‘লিটন দাসকে আমরা যখন অন্তর্ভুক্ত করলাম না তখন স্বাভাবিকভাবে সে জায়গাটাতে আর নতুন করে কোনো ওপেনার অন্তর্ভুক্ত করছি না। কারণ, ইতিমধ্যে দুটো বিকল্প তো আছে, যার মধ্য থেকে একটি কোচ ও অধিনায়ককে বেছে নিতে হবে।’
বিপিএলে দারুণ পারফরম্যান্সে জাতীয় দলে ডাক পান জাকের আলী। টি-টোয়েন্টিতে অভিষেকেই দারুণ ইনিংস খেলেন তিনি। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা বিসিবির। মিডল অর্ডারে জাকেরকে ব্যবহার করতে চান লিপু, যার কারণে তাঁকে দলে অন্তর্ভুক্তির কারণ। দলে মিডল অর্ডারে যে গ্যাপ সেটা মেটাতে জাকেরকে দলে নেওয়া বললেন বিসিবির প্রধান নির্বাচক, ‘এই নির্বাচন প্রক্রিয়ায় নিঃসন্দেহে কোচ ও অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি, লিটন দাসের পরিবর্তে মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়...কারণ, মিডল অর্ডারে যে গ্যাপ আছে, সেখানে আমরা জাকের আলী অনিককে মনে করেছি তিনি এ জায়গায় যথার্থ হবেন। তিনি সাদা বলে টি-টোয়েন্টি খেলেছেন, রান করেছেন। এখন ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, সেখানেও তিনি রান করেছেন। তিনি একাধিক ভূমিকায় খেলতে পারেন। মিডল অর্ডারেও ওপরের দিকে খেলতে পারেন আবার ফিনিশারের দায়িত্বটাও পালন করতে পারেন।’
লিপু আরও বলেছেন, ‘আজকাল ক্রিকেটে কানকাশনের একটা ঝুঁকি থাকে। সে কারণে, একটা “সফ্ট কুশন” দেওয়ার জন্য আমরা মনে করেছি, লিটনের পরিবর্তে জাকেরকে সংযোজন করলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। কারণ, তৃতীয় ম্যাচটা দিবারাত্রির হচ্ছে না। এটা সকাল ১০টায় শুরু হচ্ছে। মানে পুরো দিনের ম্যাচ। সেই আলোকে আমরা মনে করছি, জাকের আলী এ জায়গা তার প্রাপ্য।’

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।
২১ মিনিট আগে
আর্জেন্টিনায় ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে নতুন করে বিচার শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বিচারটি আগের মামলার এক বছর পর হতে হচ্ছে, যা বিচারকের এক কেলেঙ্কারির কারণে ভেঙে গিয়েছিল।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে খেলতে যান ব্লেজিং মুজারাবানি। সেটার শাস্তি পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের এই ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে পিএসএল থেকে।
২ ঘণ্টা আগে
নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতে হেরেছে ঘানা ফুটবল দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোচ অটো আদ্দোকে বরখাস্ত করা হয় মার্চের শেষে। আদ্দো বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর নতুন কোচ নিয়োগ দিল ঘানা। নতুন এই কোচের ইউরোপীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।
৩ ঘণ্টা আগে