
তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে রান করেছেন। আবুধাবিতে প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশ করেছিল অসাধারণ। কিন্তু লাঞ্চ বিরতির পরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানরা চাপে ফেলে বাংলাদেশকে।
টেস্টে সবশেষ বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ২০২৩ সালে। মিরপুরে সেই টেস্টে ৫৪৬ রানে জয়ী বাংলাদেশ ৩ বছর পর আবুধাবিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে আফগানদের বিপক্ষে। মরুর বুকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ আজ দারুণ শুরু করে। কিন্তু আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩১৭ রানে।
২৬ ওভারে ১ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মুমিনুল হক সাবলীলভাবে এগোতে থাকেন। সাদমান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বেশিক্ষণ বড় করতে পারেননি। ৩৮তম ওভারের পঞ্চম বলে সাদমানকে ফেরান মোহাম্মদ সেলিম। পুল করতে গিয়ে স্কয়ার লেগে জিয়া উর রহমানের হাতে ক্যাচ তুলে দেন সাদমান।
১১১ বলে ৭ চারে ৬৭ রান করেন সাদমান। চার নম্বরে নেমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক শুরু করেন। প্রথম ৬ বলে করেন ১০ রান। যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্ট্রাইকরেট কমে যায় তাঁর। মুমিনুলের সঙ্গে তৃতীয় উইকেটে শান্ত গড়েন ৩৭ রানের জুটি। এই জুটি ভাঙতে মুমিনুলেরই দায় রয়েছে। ৩৮তম ওভারের পঞ্চম বলে ইয়ামিন আহমাদজাইয়ের স্লোয়ার বল কাভারে দাঁড়িয়ে থাকা আফগান অধিনায়ক রহমত শাহর হাতে তুলে দেন মুমিনুল।
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলা মুমিনুল ৭০ বলে ৪ চারে ৩৯ রান করে আউট হন। তিনি ফিরতেই তাদের ইনিংসে ছোটখাটো ধস নামে। ৪ রানে ৩ উইকেট হারিয়ে ৫ উইকেটে ২২৫ রান। যেখানে ইয়ামিনের অফ স্টাম্প বরাবর বল রং লাইনে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান মুশফিকুর রহিম। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি মুশফিক। এটা তাঁর ১০৬তম টেস্ট।
শান্ত এরপর ৫১তম ওভারের চতুর্থ বলে কায়েস আহমেদকে ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যান। এজ হওয়া বল প্রথম স্লিপে রহমানউল্লাহ গুরবাজ সহজেই তালুবন্দী করেন। গুরবাজ নেমেছেন বদলি হিসেবে। ৫২ ওভারে ৫ উইকেটে ২২৬ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লিটন ৭ বলে ৩ রানে অপরাজিত। মিরাজ এসে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
সাময়িক চাপে পড়া বাংলাদেশকে ফের টেনে তোলেন লিটন-মিরাজ। দুজনেই সাবলীলভাবে খেলতে থাকেন। বিশেষ করে লিটন যখনই বাজে বল পেয়েছেন, সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করেছেন লিটন। ষষ্ঠ উইকেটে তাঁরা (লিটন-মিরাজ) গড়েন ১৩০ বলে ৬২ রানের জুটি। ৭৩তম ওভারের দ্বিতীয় বলে ইসমাত আলমের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন মিরাজ।
৬৭ বলে ২৪ রান করে মিরাজ ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন লিটন। ৭৯তম ওভারের পঞ্চম বলে ইসমাতকে মিড অন দিয়ে চার মেরে লিটন তুলে নেন ২১তম টেস্ট ফিফটি। তবে ফিফটি করে ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ৮০তম ওভারের প্রথম বলে ফেরেন লিটন। তাঁর উইকেটে মোহাম্মদ সেলিমের যতটা না কৃতিত্ব, বেশি কৃতিত্ব দিতে হবে ইয়ামিনকে। লিটন পুল করলে হাওয়ায় ভেসে থাকা বল ডিপ স্কয়ার লেগ থেকে ডাইভ দিয়ে তালুবন্দী করেন ইয়ামিন।
৮৯ বলে ৪ চারে ৫৩ রান করে বিদায় নেন লিটন। তিনি ফেরার পর দেখা গেছে ইয়ামিন-সেলিমের বাঁধভাঙা উচ্ছ্বাস। একই ওভারের (৮০) শেষ বলে হাসান মাহমুদকে (৩) দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন সেলিম। সেলিমের জোড়া আঘাতে বাংলাদেশ ৮০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রানে পরিণত হয়। এক পর্যায়ে তাদের প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে দিনের শেষটা নিরাপদে পার করেছেন তাইজুল ইসলাম (৪*) ও নাঈম হাসান (১১*)।
ডারউইনে আগস্টে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছিলেন তানজিদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন তিনি। তবে সেটা আর হয়নি। ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ৮৩ রান। পরবর্তীতে সাদমান-লিটনের ফিফটি ৩০০ পার করলেও আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। আফগানিস্তানের সেলিম নিয়েছেন ৩ উইকেট।

ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।
১৯ মিনিট আগে
প্রথমার্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। ফর্টিস এফসির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। কিন্তু বিরতির পর আর সেই বাঁধ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রাদার্সের রক্ষণ। একের পর এক জালে বল পাঠিয়ে ম্যাচটিকে একপেশে প্রদর্শনীতে রূপ দ
১ ঘণ্টা আগে
তিন দিন আগেই ফেডারেশন কাপে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা কিংস। আজ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচেও সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি ঘটল ওয়ান্ডারার্সের। তবে এবার ব্যবধানটা আরও বড়। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে ওয়ান্ডারার্সকে ৭–০ গোলে হারিয়েছে কিংস। বাংলাদেশে অনেক ফুটবল সমর্থকের ভাষায় য
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার ওয়ানডে খেলতে নেমে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। বাজে হারের পরও ভক্ত-সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন জ্যোতি।
২ ঘণ্টা আগে