
ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেও আলোচনায় পাকিস্তান। এই ইস্যুতে গত দুদিন ধরেই ভারতের সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছে তারা। সবশেষ পাকিস্তানকে খোঁচা দিলেন হরভজন সিং। পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ হলেও ভারতকে ছাড়া হবে না বলেই মনে করেন তিনি।
বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ইমরান খাজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠকের পর ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার। হরভজনের মতে, ভারতের বিপক্ষে না খেললে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে যেত পাকিস্তান। সে ক্ষতির হাত থেকে বাঁচতেই সিদ্ধান্ত বদলেছে তারা।
সংবাদ সংস্থা এএনআইকে হরভজন বলেন, ‘অনেক দেরিতে হলেও পাকিস্তান বুঝতে পেরেছে যে তাদেরকে ছাড়াও বিশ্বকাপ চলবে, কিন্তু ভারতকে ছাড়া নয়। শুরুতে তারা অনেক কিছু্ই বলছিল যে, বাংলাদেশের পাশে থাকবে এবং বিশ্বকাপ খেলবে না। এটাই যদি ভাবনা হয়, তাহলে করে দেখাক। আমরা আগেও বলেছি, পাকিস্তান এটা করবে না। আগেই বলেছি ইউটার্ন নেবে এবং শেষ পর্যন্ত ভারত ম্যাচ খেলবে। কারণ ম্যাচটি না খেললে আর্থিক ক্ষতি অনেক হবে। এই বিষয়টির কথা ভেবেই তারা খেলতে আসবে।’
ভারত ম্যাচ না খেললে পাকিস্তানের সম্ভাব্য শাস্তির বিষয়টি নিয়েও কথা বলেছেন হরভজন, ‘এখানে আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। ম্যাচ না খেললে পাকিস্তানের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকত। আইসিসি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করত এবং ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারত না। এ জন্যই শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বর্জনের ঘোষণার পর হরভজন বলেছিলেন, ‘তারা যদি সত্যিই তারা মনে করে, এরকম কিছু করতে পারবে (ভারত ম্যাচ বর্জন) তাহলে এই সিদ্ধান্তে অনড় থাকুক। দেখি তাদের সেই সাহস আছে কি না। এটা আসলে সম্পূর্ণ একটা নাটক। মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এটা করছে। পাকিস্তান বোঝাতে চায় যে তারা বাংলাদেশের পাশে আছে।’

মেয়েদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে আজ টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।
২ ঘণ্টা আগে
একেই বলে ইতিহাসের পুনরাবৃত্তি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডাবল সুপারে গড়ানো ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাণপণে লড়াই করেও জিততে পারেনি আফগানরা। পয়েন্টে ডেভিড মিলার ক্যাচ ধরে যখন দক্ষিণ আফ্রিকা উল্লাসে ব্যস্ত, তখন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের মাথায় হাত। এটাই আফগানদের প্রতীকী ছবি হ
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচের দৃশ্যপট অনেক দিন চোখে লেগে থাকবে ভক্তদের। ক্ষ্যাপাটে এই ম্যাচে উত্তেজনার পারদ ছড়িয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে প্রোটিয়ারা। তাতে প্রতিশোধের অপেক্ষা বাড়ল রশিদের খানের দলের।
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব আবারও খবরের শিরোনামে। সম্প্রতি বন্ধু মেসি এবং তার তিন ছেলে– থিয়াগো, মাতেও ও চিরোর জন্য নিজের শৈশবের ক্লাব সান্তোসের সই করা ১০ নম্বর জার্সি উপহার পাঠিয়েছেন নেইমার। জার্সি নম্বর ‘১০’-এর মহিমা এবং দুই মহাতারকার অটুট সম্পর্ককে উদ্যাপন করতেই এই বিশ
৩ ঘণ্টা আগে