
একেই বলে ইতিহাসের পুনরাবৃত্তি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডাবল সুপারে গড়ানো ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাণপণে লড়াই করেও জিততে পারেনি আফগানরা। পয়েন্টে ডেভিড মিলার ক্যাচ ধরে যখন দক্ষিণ আফ্রিকা উল্লাসে ব্যস্ত, তখন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের মাথায় হাত। এটাই আফগানদের প্রতীকী ছবি হয়ে রইল।
২০২৪ সালের বেঙ্গালুরুতে ডাবল সুপারে গড়ানো ম্যাচে ভারতের কাছে যে ম্যাচ আফগানিস্তান হেরেছিল, সেই দুঃসহ স্মৃতি আজ ফিরল গুরবাজের কাছে। সেদিনও ভারত ও আফগানিস্তানের ম্যাচটি গড়িয়েছিল দ্বিতীয় সুপার ওভারে। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত হওয়া মাত্র দুটি 'ডাবল সুপার ওভার' আন্তর্জাতিক ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেলেন গুরবাজরা।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুই দলই সংগ্রহ করে ১৮৭ রান। এরপর শুরু হয় সুপার ওভারের রোমাঞ্চ। প্রথম সুপার ওভারে দুই দলই ১৭ রান করে তুললে আবারও ম্যাচ টাই হয়।
এরপর দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪ রানের বিশাল লক্ষ্য দেয়। গুরবাজ কেশব মহারাজকে টানা তিনটি ছক্কা মেরে জয়ের আশা জাগালেও শেষ বলে যখন ৫ রানের প্রয়োজন তখন ক্যাচ দিয়ে বিদায় নেন।
এই হারের পর গুরবাজের মাথায় হাত দিয়ে বসে পড়ার দৃশ্যটি মনে করিয়ে দিচ্ছিল ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেই বেঙ্গালুরু ম্যাচকে। সেদিনও ভারত ও আফগানিস্তানের ম্যাচটি গড়িয়েছিল দ্বিতীয় সুপার ওভারে। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত হওয়া মাত্র দুটি 'ডাবল সুপার ওভার' আন্তর্জাতিক ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেলেন গুরবাজরা।
২০২৪ সালে অনুষ্ঠিত সেই ভারত–আফগানিস্তান ম্যাচে দুই দলই নির্ধারিত ২০ ওভারে ২১২ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারে আফগানিস্তানের ১৬ রানের জবাবে ভারতও থামে ১৬ রানে । ফলে বিশ্ব ক্রিকেট দেখেছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সুপার ওভার। সেই ম্যাচের দ্বিতীয় সুপার ওভারে ভারতের ১১ রানের জবাবে আফগানিস্তান করেছিল মাত্র ১ রান।
আফগানিস্তানের হয়ে সেই ম্যাচেও ডাবল সুপার ওভারে গিয়ে দলের দেখতে হয়েছিল রহমানউল্লাহ গুরবাজকে।
প্রোটিয়াদের কাছে এই হারের ফলে সুপার এইটে ওঠার সমীকরণ এখন আফগানদের জন্য অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই জয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল।

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আলোচনা চলছে। কারণ, প্রথমে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও দুই মাস পর আদালত বদলে দেয় রায়। শিরোপা নিয়ে সমস্যার সুরাহা না হতেই ঘটল আরেক ঘটনা। পদত্যাগ করেছন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা।
৩ মিনিট আগে
করাচি কিংসের বিপক্ষে ১২৮ রান করেও জয়ের ধারপ্রান্তেই ছিল লাহোর কালান্দার্স। কিন্তু শেষ পর্যন্ত ৫ রান পেনাল্টির কারণে দৃশ্যপট পাল্টে যায়। বল টেম্পারিং এবং ৪ উইকেটের হারের পর নতুন বিতর্ক ঘিরে ধরেছে লাহোরকে। সে বিতর্ক তৈরি করেছেন সিকান্দার রাজা এবং শাহিন শাহ আফ্রিদি।
৪৪ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ফখর জামান। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনায় এরই মধ্যে তাঁকে লেভেল-৩ অপরাধে অভিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
খেলোয়াড়দের কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি না হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে