ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব আবারও খবরের শিরোনামে। সম্প্রতি বন্ধু মেসি এবং তার তিন ছেলে– থিয়াগো, মাতেও ও চিরোর জন্য নিজের শৈশবের ক্লাব সান্তোসের সই করা ১০ নম্বর জার্সি উপহার পাঠিয়েছেন নেইমার। জার্সি নম্বর ‘১০’-এর মহিমা এবং দুই মহাতারকার অটুট সম্পর্ককে উদ্যাপন করতেই এই বিশেষ উদ্যোগ।
সান্তোস ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে এই উপহারের ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়,’এই পবিত্র আবরণ (জার্সি), যার মূল্য অপরিসীম; যাতে খোদাই করা আছে ‘রাজার’ (পেলে) অমর করে যাওয়া সেই নম্বর। ১০ নেইমারের জন্য, ১০ মেসির জন্য, ১০ পেলের জন্য। ফুটবলের ইতিহাসে এক অনন্ত উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে শুভেচ্ছা, লিওনেল মেসি!’
মেসি ও নেইমারের বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। সেখানে লুইস সুয়ারেজকে নিয়ে তারা গঠন করেছিলেন ফুটবল বিশ্বের অন্যতম বিধ্বংসী ‘এমএসএন’ ত্রয়ী। এক সাথে তারা আটটি ট্রফি জেতেন, যার মধ্যে ২০১৪-১৫ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল অন্যতম।
২০১৭ সালে নেইমার রেকর্ড মূল্যে পিএসজিতে যোগ দিলে এই জুটির সাময়িক বিচ্ছেদ ঘটলেও ২০২১ সালে মেসি প্যারিসে যোগ দিয়ে পুনরায় পুরোনো সতীর্থের সঙ্গে জুটি বাঁধেন। ২০২৩ সালে দুজনেই ফ্রান্স ছাড়েন; মেসি ইন্টার মায়ামিতে এবং নেইমার পাড়ি জমান আল-হিলালে।
মেসি বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তার জাদুতে মায়ামি ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ জেতার গৌরব অর্জন করেছে।
অন্যদিকে, চোট কাটিয়ে নেইমার ফিরে এসেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৫ মৌসুমে ক্লাবটিকে কঠিন সময় পার করে রেলিগেশন (অবনমন) এড়াতে বড় ভূমিকা রেখেছেন তিনি।
সান্তোস বর্তমানে ২০২৬ মৌসুমের লিগ লড়াইয়ে থাকলেও প্রথম দুই ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি। চোটের কারণে নেইমার এখনো এই মৌসুমে মাঠে নামতে পারেননি। তবে ভক্তদের জন্য সুখবর হলো, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে মাঠে দেখা যেতে পারে।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১৩ ঘণ্টা আগে