
মেয়েদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে আজ টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।
প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল নিয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে বিসিবি। এ বছরের ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে মেয়েদের বিপিএল। এই বিপিএল দিয়েই বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তিন দল নিয়ে হবে ২০২৬ নারী বিপিএল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটারও থাকবেন।
স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট সিস্টেমের মাধ্যমে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দলগুলো ভারসাম্যপূর্ণ করতেই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই পদ্ধতিতে এগোবে বলে জানিয়েছে বিসিবি। বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথম নারী বিপিএল যেন বৈশ্বিক ক্রিকেটের সঙ্গে মানানসই হয় ও বিশ্বে যেন সাড়া ফেলে দেয়, সেটাই লক্ষ্য বিসিবির।
নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা। তিনি বিসিবির নারী বিভাগের প্রধানও। প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল আয়োজনের সবকিছু তত্ত্বাবধান করবে এই গভর্নিং কাউন্সিল। ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্টের ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি, বাণিজ্যিক চুক্তিসহ সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে বলে বিসিবি জানিয়েছে।
মেয়েদের বিপিএলের আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা তিনবার শিরোপা জিতেছে। যার মধ্যে ২০১২, ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৬ বিপিএলে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। সবশেষ এ বছরের ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৩ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে