
ঢাকা টেস্টের হারের পর সিলেট টেস্টেও চাপের মুখে পাকিস্তান। মহানাটকীয় কিছু না হলে বাংলাদেশের কাছে সফরকারীদের ধবল ধোলাই হওয়া যেন এখন সময়ের অপেক্ষা। চলমান সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানকে ক্রিকেটীয় শিক্ষা দিয়েছে বলে মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘এই সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে আক্ষরিক অর্থেই ক্রিকেটীয় শিক্ষা দিয়েছে। দল নির্বাচন কীভাবে করতে হয়, ইতিবাচক মানসিকতা নিয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, লিটন দাস যেভাবে দেখিয়েছেন লোয়ার অর্ডারের সঙ্গে কীভাবে লিডারশিপ তৈরি করে দুই প্রান্ত সামলাতে হয়। কখন ইনিংস ঘোষণা বা দল সাজাতে হয় সবই তারা করে দেখিয়েছে।’
বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করে রমিজ বলেন, ‘এই টেস্ট সিরিজে বাংলাদেশ চমৎকার ক্রিকেট খেলেছে। আমার মনে হয়, ব্যাটিংয়ে আরও কিছুটা উন্নতির জায়গা থাকলেও বিদেশের মাটিতে বাংলাদেশ দল এখন আর সহজে হেরে যাওয়ার মতো দল নয়। কারণ তাদের বর্তমান বোলিং আক্রমণ প্রায় বিশ্বমানের। ওভারসিজ কন্ডিশনে ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারলে তারা শীর্ষসারির দল হতে পারবে।’
প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানে হেরে যায় পাকিস্তান। হারের জন্য অতিথি ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রমিজ, ‘ম্যাচে টিকে থাকার জন্য বাংলাদেশের যেখানে ২৭০ রান দরকার ছিল, সেখানে আমরা তাদের ৪৬ রানের লিড দিয়ে বসলাম। ঢাকায় চতুর্থ ইনিংসে চাপ পড়ার কারণে দল মাত্র ৫২ ওভারে অলআউট হয়ে গেল। এর ওপর ক্যাচ মিস, রানআউট মিস এবং ফিটনেসের অভাব তো ছিলই। ফলে প্রতিটি কৌশলই উল্টো নিজেদের ওপর এসে পড়েছে।’
ঘুরে দাঁড়াতে পাকিস্তান দলে কোন কোন জায়গায় পরিবর্তন দরকার, সে পরামর্শ দিলেন রমিজ, ‘শান মাসুদকে এখন সম্পূর্ণ ভিন্ন কৌশল ও নতুন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, দলে নতুন মুখ আনতে হবে। তরুণদের আরও সুযোগ দিন। দলে একজন অতি গতিসম্পন্ন ফাস্ট বোলার এবং একজন লেগ স্পিনার নিয়ে আসুন, যা দলকে উইকেট নেওয়ার আক্রমণাত্মক পথ দেখাবে।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। লিওনেল মেসি তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন বার্তা। কেউ সামাজিক মাধ্যমে, কেউবা চিরকুট ঝুলিয়ে, কেউ আবার খোলাচিঠিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এবার প্রকাশিত হলো কিলিয়ান এমবাপ্পের খোলাচিঠি।
২ ঘণ্টা আগে
৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
৩ ঘণ্টা আগে
আন্দ্রেয়া পিরলোকে ঘিরে ইতালির জাতীয় দলের কোচ নিয়োগের জল্পনা কয়েক দিনের মধ্যেই নাটকীয় মোড় নিল। কোচ হওয়ার প্রার্থিতায় একসময় যিনি ছিলেন সবচেয়ে এগিয়ে, তিনিই শেষ পর্যন্ত দৌড় থেকে ছিটকে পড়লেন। ফুটবলীয় যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিতর্ক এবং একটি বাণিজ্যিক চুক্তিই শেষ পর্যন্ত পিরলোর স্বপ্ন ভেঙে দিল
৩ ঘণ্টা আগে
ঘরের মাঠে ছন্দে থাকা বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফরে উপহার দিয়েছে একরাশ হতাশা। ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। অথচ জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল। জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ‘ফুলস্টপ’ হওয়ায় এই সি
৪ ঘণ্টা আগে