আজ ৩৭ তম বসন্তে পা দিয়েছেন রোহিত শর্মা। জন্মদিন উপলক্ষে তাই সামাজিক মাধ্যমে সতীর্থ এবং ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ভারতীয় অধিনায়ক। তাঁর নেতৃত্বেই আজ আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নিজের জীবনের শ্রেষ্ঠতম দিনে তাই ব্যাটিংয়ে ভালো কিছু করার লক্ষ্য নিশ্চয়ই ছিল রোহিতের। এ ছাড়া পয়দা দিবসে ভালো করার একটা চাপও ছিল তাঁর। কিন্তু বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ‘হিটম্যান’ উপাধি পাওয়া ব্যাটার চাপকে জয় করতে পারেননি। উল্টো অতীতের দুঃসহ স্মৃতিতেই ডুবেছিলেন তিনি। নিজের জন্মদিনে তাই ভাগ্যের পরিবর্তন করতে পারেননি রোহিত। আইপিএলে নিজের স্মরণীয়তম দিনে সর্বশেষ চার ম্যাচ খেলতে নেমে কোনোবারও ভালো ব্যাটিং করতে পারেননি তিনি। এমন দিনে এতটাই বাজে ব্যাটিং করেছেন যে আজকের আগে তিনবার ব্যাটিং করে কখনো দুই অঙ্কের রান করতে পারেননি। গত জন্মদিনে খেলতে নেমে সর্বোচ্চ ৩ রান করেছিলেন। ২০১৪ এবং ২০২২ আইপিএলে করেছিলেন ১ ও ২ রান। প্রতিবার নিজের পঞ্চম বলেই আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক।
আজও গুজরাট টাইটানসের বিপক্ষে খেলতে নেমে ৫ বল খেলেছেন রোহিত। এবার আউট হওয়ার আগে ৪ রান করেছেন। অর্থাৎ, আইপিএলে জন্মদিনের দিন ব্যাটিং করতে নেমে তাঁর চার ইনিংসের পরিসংখ্যান দাঁড়িয়েছে—১,২, ৩ ও ৪ রান। ম্যাচ শুরুর আগে আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার যে সুসংবাদ পেয়েছিলেন তা কয়েক ঘণ্টার ব্যবধানেই মলিন হয়ে যায়। আজকের এমন ইনিংসের পর ভবিষ্যতে নিশ্চিতভাবেই রোহিত চাইবেন জন্মদিনে যেন আইপিএলের ম্যাচ খেলতে না হয় তাঁকে।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে