প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে নিউজিল্যান্ডের মাটিতে এই সংস্করণে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ১৩ বছরে ৯ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে আজ তাদের মাটিতে প্রথম সিরিজ জয়ের সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকারেরা।
যে মাঠে খেলা হবে, সেই মাঠও বাংলাদেশের জন্য আশীর্বাদপুষ্ট বলা যায়। কেননা, এই মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ের মধ্য দিয়েই কিউইদের মাটিতে প্রথম কোনো ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই মাঠেই এবার আরও বড় ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের।
ইতিহাস গড়তে তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। ম্যাচের আগেই জানা গেছে, ডান হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা লিটন দাসকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। তাঁর জায়গায় আজ তাই সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ—
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন।
নিউজিল্যান্ডের একাদশ—
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আমিনুল হক বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে বিসিবিতে অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ১১ সদস্যের কমিটির তিনজন বিএনপির মন্ত্রীর ছেলে, আছেন এক প্রতিমন্ত্রীর স্ত্রীও...
১২ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফখর জামানের। বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক নিষিদ্ধ তিনি। এরই মধ্যে তাঁর অবসর নিয়ে শোরগোল তৈরি হয়। তবে সেটা কেবল গুঞ্জন বলেই দাবি করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক বিরতি শেষে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। ফিরেই বেকায়দায় পড়েন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার। পরে অবশ্য তিনি ছাড়াও পেয়ে যান।
২ ঘণ্টা আগে
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম।
২ ঘণ্টা আগে