
উগ্র হিন্দুত্ববাদী এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনাকে কেন্দ্র করে জল গড়িয়েছিল অনেক দূর। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।
বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। দফায় দফায় বৈঠক শেষে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। গত ১৫ ফেব্রুয়ারি মাঠেও গড়িয়েছে দর্শকপ্রিয় ম্যাচটি। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির চিন্তা দূর হলেও বেশ ভালোই বিপদে পড়েছে কলকাতা। মোস্তাফিজ ছেড়ে দেওয়া পর থেকেই যেন কুফা লেগেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়ন শিবিরে।
আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। এ ছাড়াও পেস বিভাগে মাথিশা পাথিরানা, হার্শিত রানাদের মতো পেসারদেরও দলে টেনেছিল কলকাতা। কিন্তু চোট পেয়ে তাঁরা দুজনই মাঠের বাইরে ছিটকে গেছেন। আইপিএলের পরবর্তী পর্বকে সামনে রেখে এটা বড় ধাক্কা হয়ে এসেছে কলকাতা ম্যানেজমেন্টের জন্য।
ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন রানা। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান এই পেসার। এ জন্য শুরুর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে তাঁর। ইতোমধ্যে অস্ত্রোপচার করিয়েছেন রানা। আপাতত বিশ্রামে আছেন। কবে মাঠে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলে তাঁর খেলা নিয়েও যথেষ্ট শঙ্কা আছে।
রানার পর সবশেষ চোটের খাতায় নাম ওঠেছে পাথিরানার। অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। দল জিতলেও দিনটা ভালো যায়নি পাথিরানার। অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন এই পেসার। চতুর্থ বল করার পর বাঁ পা চেপে ধরে মাটিতে পড়ে যান। সে সময় ব্যথার ছাপ ছিল তাঁর চোখে মুখে। এরপর আর চালিয়ে যেতে পারেননি; সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছাড়েন পাথিরানা।
ইনিংসের বাকি সময়েও আর মাঠে নামেননি পাথিরানা। তাঁর চোট সম্পর্ক কোনো তথ্য দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে শিগগিরই পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানাবে লঙ্কান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত এই পেসার ছিটকে গেলে শ্রীলঙ্কার মতো চিন্তা বেড়ে যাবে কলকাতার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে