লর্ডসে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি

লর্ডসে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে বাংলাদেশ। একই সময়ে ঐতিহাসিক এই স্টেডিয়ামে খেলবে নেপাল। লর্ডসে বাংলাদেশ-নেপাল খেলবে টি-টোয়েন্টি।
ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টির কথা নিশ্চিত করেছে। আগামী বছরের ৩ জুন ঐতিহাসিক এই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। টি-টোয়েন্টির আগে লর্ডসে ২৮ মে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড একমাত্র টেস্ট।









