
মারকুটে ব্যাটিংয়ে আলোচনায় বৈভব সূর্যবংশী। এরই মধ্যে এই ব্যাটারকে ভারতীয় দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা নিয়ে দ্বিমত নেই ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের। তাঁর মতে, শুধু টি-টোয়েন্টি দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন সূর্যবংশী। বাকি দুই সংস্করণের জন্য ১৫ বছর বয়সী ব্যাটারকে আরও পরিণত হওয়ার পরামর্শ দিলেন মাঞ্জরেকার।
সূর্যবংশী গত বছর আইপিএলে নিজের প্রথম মৌসুমে সেঞ্চুরি করে আলোচনায় আসেন। এরপর ঘরোয়া ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়েও দারুণ পারফর্ম করেন। সবশেষ যুব বিশ্বকাপে ফাইনালে খেলেন ১৭৫ রানের ইনিংস। এবারের আইপিএলেও দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে ১০ ম্যাচে করেছেন ৪০৪ রান; স্ট্রাইকরেট ২৩৭.৬৪। বিশ্বের শীর্ষ বোলারদের বিপক্ষেও আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কেড়েছেন সূর্যবংশী। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং থেকে রেহাই পাননি যশপ্রীত বুমরার মতো পেসাররাও।
সূর্যবংশীকে নিয়ে স্পোর্টস্টারকে মাঞ্জরেকার বলেন, ‘আইপিএলকে যদি ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার মঞ্চ হিসেবে ধরা হয় এবং সে সঙ্গে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও সূর্যবংশীর পারফরম্যান্স (মহারাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি) দেখা হয়, তাহলে আমি বলব সে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। কেউ যদি এই পর্যায়ে এভাবে ঝলক দেখায়, তাহলে সে প্রস্তুত (জাতীয় দলের জন্য)।’
ভারতের ওয়ানডে এবং টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য সূর্যবংশীকে কিছু জায়গায় উন্নতি করার তাগিদ দিলেন মাঞ্জরেকার, ‘গত কয়েক বছরে যেসব ধারাবাহিক টি-টোয়েন্টি ব্যাটার এসেছে, সূর্যবংশী লেগ সাইডে দাঁড়িয়ে মিডল স্টাম্পের বল পয়েন্টের ওপর দিয়ে খেলতে পারে। কারণ, সে বল থেকে দূরে থাকে। কিন্তু টেস্ট ক্রিকেটে বলা হয়, বলের কাছে যেতে হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় তুমি বল থেকে দূরে থেকে ২০ রানও করতে পারবে না।’
টেস্ট ক্রিকেটে অবস্থান করে নেওয়ার জন্য সূর্যবংশীকে টেকনিকে পরিবর্তন আনার বিকল্প দেখেন না মাঞ্জরেকার, ‘তুমি যদি চাও তোমার সন্তান বিখ্যাত এবং ধনী হোক, তাহলে টি-টোয়েন্টি ব্যাটিংই তার জন্য ভালো। কিন্তু যদি চাও সে আমাদের মতো সমালোচকদের কাছ থেকে সম্মান পাক, তাহলে তাকে বলের লাইনের কাছাকাছি যেতে শেখাতে হবে।’

বছরের প্রথম টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভরা। আসন্ন সিরিজকে সামনে রেখে শিক্ষার্থীদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ মিনিট আগে
এলিমিনেটর রাউন্ডে এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান। আজ কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের কাছে ৪–০ গোলে হেরেছে ব্রাদার্স।
৩৪ মিনিট আগে
সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। এবার অবশ্য জাতীয় দলের কোনো ম্যাচ খেলতে নয়। এসেছেন ব্যক্তিগত কিছু কাজ সারতে। তারই অংশ হিসেবে আজ বিকেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির শুভেচ্ছাদূত হয়েছেন হামজা। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয় দু
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে সুখবর পেয়েছে বাংলাদেশ। একধাপ এগিয়ে আটে উঠে এসেছে লিটন দাসের দল। বাংলাদেশের উত্থানে নয়ে নেমে গেছে শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে