
বছরের প্রথম টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভরা। আসন্ন সিরিজকে সামনে রেখে শিক্ষার্থীদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিনামুল্যে গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ দেখতে পারবে শিক্ষার্থীরা; দরকার হবে না টিকিটের। তবে ফ্রিতে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে চাইলে শিক্ষার্থীদের কিছু নিয়ম মানতে হবে। নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ নির্ধারিত ভেন্যুতে হাজির হতে হবে। ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
মূলত মাঠে বেশি দর্শক টানতেই ফ্রিতে গ্যালারিতে বসে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে। ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১৬ মে।
বিসিবির দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ ‘আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে। নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।’

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলার বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১৫ মিনিট আগে
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দুই দিন হয়েছে নির্বিঘ্নে। সবুজাভ উইকেটে স্কোরবোর্ডে যেমন রান উঠেছে, পড়েছে উইকেটও। কিন্তু তৃতীয়-চতুর্থ দিনে প্রতিপক্ষ হিসেবে খেলেছে বৃষ্টিও। ম্যাচের বর্তমান যে অবস্থা, তাতে ড্রই একমাত্র পরিণতি মনে হচ্ছে।
৩৩ মিনিট আগে
রুদ্ধশ্বাস মুহূর্তে কোচ-খেলোয়াড়েরা মেজাজ হারিয়ে ফেলেন প্রায়ই। মাঝেমধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেজাজ ধরে রাখতে না পেরে গালিগালাজও করে বসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার গত রাতে রায়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজে আচরণের শাস্তি পেলেন
১ ঘণ্টা আগে
যখনই বাংলাদেশ বিপদে, তখনই হাজির মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই মুমিনুলকে দেখা গেল ত্রাতারূপে। দুই ইনিংসেই ফিফটি করে টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
২ ঘণ্টা আগে