Ajker Patrika

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ মে ২০২৬, ১৮: ৪৯
আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
এক ধাপ উন্নতি করেছে লিটন দাসের দল। ফাইল ছবি

টি-টোয়েন্টির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে সুখবর পেয়েছে বাংলাদেশ। একধাপ এগিয়ে আটে উঠে এসেছে লিটন দাসের দল। বাংলাদেশের উত্থানে নয়ে নেমে গেছে শ্রীলঙ্কা।

এক ধাপ উন্নতি করা বাংলাদেশের নামের পাশে শোভা পাচ্ছে ২২৫ পয়েন্ট। নবম স্থানে নেমে যাওয়া শ্রীলঙ্কা ছয় পয়েন্ট হারিয়েছে; লঙ্কানদের সংগ্রহ ২২১ পয়েন্ট। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর জন্য পূর্ণ মূল্যায়ন করা হয়েছে। অন্যদিকে তার আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে।

হালনাগাদকৃত বার্ষিক র‍্যাঙ্কিংয়ে ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দলটি নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। দুই নম্বরে আছে ইংল্যান্ড। ইংলিশদের সংগ্রহ ২৬২ পয়েন্ট। ২৫৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে অস্ট্রেলিয়া।

শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ড ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ, দক্ষিণ আফ্রিকা ২৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম, পাকিস্তান ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। দশে অবস্থান করছে আফগানিস্তান। তাদের পুঁজি ২২০ পয়েন্ট। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতোই যথাক্রমে ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে এই দুই দল। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে পিছিয়েছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। যথাক্রমে ১৪ তম ও ১৫ তম স্থানে অবস্থান করছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন-ইসরায়েলি হামলার পরও ৩-৬ মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম ইরান

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’ বিতর্ক: তদন্তে মিলল ভিন্ন চিত্র

তামিলনাড়ুতে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে, নিজ আসনে হার মুখ্যমন্ত্রী স্টালিনের

পশ্চিমবঙ্গে নির্বাচন: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, নিজের ডেরাতেও হারলেন মমতা

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত