
অঝোরে বৃষ্টির কারণে বিরতির পর খেলা বন্ধ থাকল প্রায় ঘণ্টাখানেক। বৃষ্টি বন্ধ হলেও মাঠে পানি ছিল বেশ। যার ফলে ঠিকঠাকভাবে এগোচ্ছিল না বল। জোরাল শট আটকে যায় কাদাপানির কারণে। এমন মাঠেই রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে আজ ৩–০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত কয়েক ম্যাচের মতো এবারও প্রতিপক্ষকে উসকে দিতে ব্যানার নিয়ে হাজির হন মোহামেডান সমর্থকেরা। কোরবানি ঈদ এলেই হাট বসে রহমতগঞ্জের মাঠে। তাই এনিয়ে সাজানো হয় বিদ্রুপাত্মক ব্যানার।
রহমতগঞ্জের ফুটবলাররা অবশ্য এসবের জবাব দিতে পারেননি। ২৮ মিনিটে জুয়েল মিয়ার গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। ৭৬ মিনিটে শেষ গোলটি আসে সৌরভ দেওয়ানের পা থেকে।
এলিমিনেটর রাউন্ডে এই জয়ে আগামী মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান। আজ কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের কাছে ৪–০ গোলে হেরেছে ব্রাদার্স।

কোমরের চোটে পড়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আপাতত চোট থেকে সরে উঠার চেষ্টায় আছেন তিনি। পাকিস্তান সিরিজে তাই নতুন ফিল্ডিং কোচ পাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
২৫ মিনিট আগে
বছরের প্রথম টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভরা। আসন্ন সিরিজকে সামনে রেখে শিক্ষার্থীদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
মারকুটে ব্যাটিংয়ে আলোচনায় বৈভব সূর্যবংশী। এরই মধ্যে এই ব্যাটারকে ভারতীয় দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা নিয়ে দ্বিমত নেই ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের। তবে তাঁর মতে, কেবল টি-টোয়েন্টি দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন সূর্যবংশী। বাকি দুই সংস্করণের জন্য ১৫ বছর বয়সী ব্যাটারকে আরও...
২ ঘণ্টা আগে
সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। এবার অবশ্য জাতীয় দলের কোনো ম্যাচ খেলতে নয়। এসেছেন ব্যক্তিগত কিছু কাজ সারতে। তারই অংশ হিসেবে আজ বিকেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির শুভেচ্ছাদূত হয়েছেন হামজা। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয় দু
২ ঘণ্টা আগে