
সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। এবার অবশ্য জাতীয় দলের কোনো ম্যাচ খেলতে নয়। এসেছেন ব্যক্তিগত কিছু কাজ সারতে। তারই অংশ হিসেবে আজ বিকেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির শুভেচ্ছাদূত হয়েছেন হামজা। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয় দুই পক্ষের মধ্যে।
শুভেচ্ছাদূত হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন। ফুডির সঙ্গে যুক্ত হয়ে হামজা চৌধুরী বলেন, ‘আমি ফুডির সঙ্গে যুক্ত হচ্ছি, যেটি বাংলাদেশে তৈরি সবচেয়ে দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে সমানভাবে গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহনেওয়াজ বলেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশি গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। ফুডি বিশ্বাস করে স্থানীয়তার শক্তিতে, স্থানীয় প্রতিভা, স্থানীয় উদ্যম এবং স্থানীয় প্রভাবে। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে। আমরা তাঁকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে