
৯ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিমের। তবু রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের যে ইনিংসটি খেলেছেন, তাতে অনেক রেকর্ড ভেঙেছেন তিনি। র্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোববার বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক জয়। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, সাত ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৬৮৪। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করে বিদেশের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে যান মুশফিক। তাতে পেছনে ফেলেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিক বিদেশে করেছেন ৫ সেঞ্চুরি। তামিম বিদেশে করেছেন ৪ সেঞ্চুরি।
মুশফিকের সতীর্থদেরও রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬২৭। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭৮ বলে করেছেন ৫৬ রান। ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে নেন ৪ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৩ উইকেট। সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ৫ উইকেট ও ৭৭ রানের ইনিংস খেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ।২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দশে মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি ব্যাটারদেরও। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সেরা ১৭১ রানের ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে পাকিস্তানের ১৪৬ রানের মধ্যে রিজওয়ান একাই করেন ৫১ রান। রিজওয়ানের সমান ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১০ নম্বরে আছেন উসমান খাজা। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে খাজা এগিয়েছেন এক ধাপ। এক ধাপ এগিয়ে টেস্টে র্যাঙ্কিংয়ে ১৩তম ব্যাটার সৌদ শাকিল।রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেন শাকিল। জো রুট, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক, দুই ও তিনে।
আরও পড়ুন:

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৩১ মিনিট আগে
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
২ ঘণ্টা আগে
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলেকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুত
৩ ঘণ্টা আগে
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
৪ ঘণ্টা আগে