রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা যে কত আরাধ্য ছিল, সেটা তাঁর উদ্যাপনেই বোঝা যায়। ১৯১ রানের ইনিংসটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে লিড নিতে সহায়তা করেছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের জার্সিতে সবশেষ মুশফিককে দেখা গেছে এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক এই সময়ে কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর সাক্ষাৎকার প্রচার করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে আড়াই মাস বিরতিতে ফিটনেস নিয়ে কাজ করেছি। স্কিল নিয়ে কাজ করেছি নিবিড়ভাবে।’
রাওয়ালপিন্ডি টেস্টেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন মুশফিক। ২০০৫ সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে রান করেছেন, সেটার রহস্য জিজ্ঞেস করা হলে মুচকি হেসেছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে কিছুই না। আমি আমার জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি। আমি প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেছি। আমি আমার নিজের কাজটাকে প্রতিযোগিতা হিসেবে নিয়েছি। এটাই হয়তো রহস্য।’
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার কীভাবে বড় করতে হয়, তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘যদি কেউ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে চায়, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। মাঠে এবং মাঠের বাইরে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। জিমে ভালো সময় দিতে হবে। এসব না করলে সাফল্য পাবেন না আপনি।’

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৩০ মিনিট আগে
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
২ ঘণ্টা আগে
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলেকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুত
৩ ঘণ্টা আগে
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
৪ ঘণ্টা আগে