
জশপ্রীত বুমরা যেন প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্কের এক নাম সংস্করণ, ভেন্যু যা-ই হোক না কেন, জাদুকরী বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। তবে গত কয়েক মাসে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটে কম দেখা গেছে ভারতীয় এই তারকা ব্যাটারকে।
হেডিংলি টেস্ট দিয়ে বুমরা পাঁচ মাস পর ফেরেন ভারতের জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছিলেন এ বছরের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনি টেস্টে পিঠে ব্যথার কারণে ঠিকমতো বোলিং করতে পারেননি। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁকে ছাড়া খেলতে হয়েছিল ভারতকে।
চ্যাম্পিয়নস ট্রফির সাড়ে তিন মাস পর ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হয় ভারতের। এই সিরিজ শুরুর আগে ও পরে বারবার শোনা গেছে, পাঁচ টেস্টের পরিবর্তে তিন টেস্ট খেলবেন বুমরা। এদিকে আগামীকাল বার্মিংহামে যখন শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট, তখন ভারতীয় পেসারকে নিয়ে জানা গেল ভিন্ন কথা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহাম দেসাই বলেন, ‘যখন বুমরা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারল না, তখন ভারতের ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) তখন পর্যালোচনা করা হয়েছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইংল্যান্ডে তিন টেস্ট খেলবে বুমরা।’
ওয়ার্কলোডের কথা বিবেচনা করে বুমরার ব্যাপারে এমন সিদ্ধান্ত (৩ টেস্ট) নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দেসাই। তবে ভারতের সাবেক স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের মতে বুমরা নিজের সিদ্ধান্ত চাইলে বদলাতে পারেন। দেসাই বলেন, ‘টিম ম্যানেজমেন্ট ও বোলারের নিজেরও সিদ্ধান্ত ছিল। যদি বুমরা মনে করে এই সিরিজটা গুরুত্বপূর্ণ, তাহলে সে পরিকল্পনা বদলাতে পারে। তবে মানসিকভাবে কী পরিস্থিতির সে মুখোমুখি হচ্ছে, এটাও বিবেচনা করতে হবে।’
সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্টে যে বুমরা পিঠের চোটে পড়েছিলেন, সেই সমস্যা আরও আগেই ধরা পড়েছিলে বলে উল্লেখ করেন দেসাই। টাইমস অব ইন্ডিয়াকে ভারতের সাবেক স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ বলেন, ‘প্রতি টেস্টে কত ওভার বোলিং করতে হবে, সেটা বুমরার জন্য ঠিক করে দেওয়া হবে। ছয়-সাত ওভার একজন বোলিং করতে হবে। তবে একটা জিনিস দেখতে হবে যে সে কত ওভার বোলিং করতে পারে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট সিরিজে বিরতিহীনভাবে একাধিক স্পেল করেছে। এটা তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল। পরবর্তীতে সিডনিতে তার পিঠে ব্যথা হয়েছিল।’
২০২২ এশিয়া কাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—চোটে পড়ায় বুমরা তাঁর ক্যারিয়ারে মেজর এই টুর্নামেন্টগুলো মিস করেছেন। ভারতের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলে তাই থাকতে পারেননি তিনি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বুমরার ম্যাজিকে। আইসিসির এই ইভেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি।
পাঁচ মাস পর হেডিংলি টেস্টে ফিরে প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরা। তাতে টেস্টে ১৪ বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভারতীয় এই পেসার। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁকে (বুমরা) দেখেশুনে খেলেন ইংল্যান্ডের ব্যাটাররা। তবে শেষ দিনে বাজবল টনিকে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে অবিশ্বাস্য জয় তুলে নেয় ইংলিশরা। প্রথম টেস্ট জেতা ইংল্যান্ড আগামীকাল ফুরফুরে মেজাজে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ভারতের বিপক্ষে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে