
চোট যে জসপ্রীত বুমরার নিত্যসঙ্গী। ভারতীয় এই ক্রিকেটারকে সাম্প্রতিক সময়ে চোটের কারণে মিস করতে হয়েছে মেজর টুর্নামেন্টও। এমনকি কোনো বছর পুরো আইপিএলও খেলতে পারেননি ভারতীয় তারকা ক্রিকেটার। নিজের এই সমস্যার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আগেই জানিয়েছিলেন বুমরা।
বুমরার চোটের প্রসঙ্গ এবার এসেছে রোহিত শর্মা-বিরাট কোহলির কারণেই। এ বছরের মে মাসে আইপিএল চলাকালীন রোহিত-কোহলি দুজনেই সামাজিক মাধ্যমে টেস্টকে বিদায় বলেছেন। তখনই বুমরাকে টেস্টের অধিনায়ক করার চিন্তাভাবনা চলছিল বলে জানা গেছে। স্কাই স্পোর্টসে দিনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে পরশু রাতে বুমরা বলেন, ‘তখন বিসিসিআই আমাকে নেতৃত্বের জন্য ভাবছিল। কিন্তু বোর্ডকে ফোন দিয়ে বলেছিলাম যে অধিনায়ক হিসেবে থাকতে চাই না। কারণ, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পুরোটা সময় নিজের সর্বোচ্চটা দিতে পারব না। তাছাড়া পাঁচ টেস্টের সিরিজে কেউ নেতৃত্ব দেবে তিন ম্যাচে, দুই ম্যাচে অধিনায়কত্ব করবে অন্য ক্রিকেটার—সেটা দলের জন্য ভালো কিছু নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা সবশেষ খেলেছেন এ বছরের জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে তিনি অধিনায়ক থাকলেও পিঠের চোটে পড়ে মাঝপথে হাসপাতালে যেতে হয়েছিল। তখনই যেন বুমরা বুঝতে পেরেছেন বাস্তবতা। ভারত যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অহরহ খেলে, চোট নিয়ে অধিনায়কত্ব করাটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি। টেস্টে নেতৃত্বের ব্যাপারে ভারতীয় এই তারকা পেসার বলেন, ‘আইপিএল (এ বছরের মে মাসে) চলার সময় বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছিলাম। পাঁচ টেস্টের সিরিজে ওয়ার্কলোড নিয়ে আলাপ-আলোচনা করেছিলাম। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওয়ার্কলোডের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে তিনি (চিকিৎসক) সবসময় বলেছেন।’
রোহিত-কোহলির হঠাৎ টেস্ট থেকে অবসরের কারণে বিসিসিআই শুবমান গিলকে টেস্ট অধিনায়ক করেছে। গিলের নেতৃত্বে ভারত এবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। হেডিংলিতে পরশু শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট লর্ডসে ১০ জুলাই থেকে। ওল্ড ট্রাফোর্ড ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট। ৩১ জুলাই দ্য ওভালে শুরু হবে পঞ্চম টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের দলে আছেন বুমরাও।
২০২২ এশিয়া কাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—চোটে পড়ায় বুমরা তাঁর ক্যারিয়ারে মেজর এই টুর্নামেন্টগুলো মিস করেছেন। ভারতের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলে তাই থাকতে পারেননি তিনি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বুমরার ম্যাজিকে। আইসিসির এই ইভেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে