ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের অবসরের পর একজন পেস অলরাউন্ডার পাওয়ার আশায় প্রহর গুনছিল ভারত। এতটাই যে ইরফান পাঠানের মতো দুর্দান্ত এক বাঁহাতি পেসারকে অলরাউন্ডার বানাতে গিয়ে তাঁর ক্যারিয়ার অনেকটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে।
সেই ভারত দলই এখন নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এমন এক নিয়ম চালু করেছে, যার ভয়ানক পরিণতি ভোগ করছেন অলরাউন্ডাররা। ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের কারণে অলরাউন্ডাররা বোলিংয়ের সুযোগ পাচ্ছেন কম। বিষয়টা যে উদীয়মান অলরাউন্ডারদের মনে বিরূপ প্রভাব ফেলছে, তা গভীরভাবে অনুধাবন করেছেন রোহিত শর্মা।
‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের তাই সমালোচনা করছেন রোহিত। সমালোচনাও এমন দিনে করলেন, যেদিন আইপিএলের ১৭তম বর্ষপূর্তি। আজকের দিনেই ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বার উন্মোচন হয়েছিল। ১৭ বছরের পথচলায় অনেক নিয়মই যোগ-বিয়োগ করা হয়েছে টুর্নামেন্টে। গত বছর তারই ধারাবাহিকতায় ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়ম চালু করেছিল আইপিএল।
ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে নিয়মটি নিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমি ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের ভক্ত নই। এটি অলরাউন্ডারদের মূল্য কমিয়ে দিচ্ছে। ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবের মতো অলরাউন্ডাররা এবারের টুর্নামেন্টে বোলিং করার সুযোগ পাচ্ছে না, যা আমাদের জন্য অনুপযোগী। ভক্তদের বিনোদন দেওয়ার জন্য এটি চালু হয়েছিল। ক্রিকেট ১১ জনের খেলা। ১২ জন খেলোয়াড়কে খেলার অংশ হতে দেওয়া ঠিক নয়।’
‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের কারণে আইপিএলে এবার খাঁটি অলরাউন্ডাররা বোলিং করার সুযোগ পাচ্ছে না। কেননা, তাঁদের কাজটা একজন স্বীকৃত ব্যাটার ও বোলারকে দিয়েই করানো যাচ্ছে। এই নিয়মে একটা দল যেকোনো সময় একজন খেলোয়াড় বদলি হিসেবে একজন ব্যাটার বা বোলার নামাতে পারছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে