
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের দলে রাখা হলেও খেলার ইচ্ছে নেই সাকিব আল হাসানের। গত রাতে দুবাইগামী বিমানে চড়ার আগে তারকা অলরাউন্ডার জানিয়ে গেছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন তিনি।
এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজও নাকি উপভোগ করেননি সাকিব। নিজেকে গাড়ির যাত্রী মনে হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় খেলতে মন সায় না দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠিও দিয়েছেন সাকিব। এ নিয়ে দুই দিন সময় চেয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
২৪ ঘণ্টা পার না হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নাজমুল হাসান পাপন। সাকিব-ইস্যুতে বিচলিত নন জানিয়ে বোর্ড সভাপতি আজ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের খেলা উপভোগ না করলে সে খেলছে কেন? বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে এগুলো বলছে, চমকে দিচ্ছে। আমাদের কেন বলছে না? সে আমাকে বলতে পারত কিংবা সুজনকে (টিম ডিরেক্টর)। এখন তো বায়ো-বাবল নেই।’
সাকিবের এমন আচরণে এবার অসহিষ্ণু পাপন, ‘সে ঠিকই বেতন নিচ্ছে। কিন্তু খেলছে না। এভাবে চলতে দেওয়া যায় না। কেউ খেলতে না চাইলে আরও আগে বলতে হবে। এর আগে বোর্ড জানতে চেয়েছিল কে কোন সংস্করণে খেলতে চায়। তখন সাকিব সব সংস্করণে খেলার কথা বলেছিল।’
আফগান সিরিজ নিয়ে বোর্ড প্রধানের ভাষ্য, ‘সে বলেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ উপভোগ করেনি। ওকে দেখে কি বোঝা গেছে উপভোগ করেনি? আপনারা (সাংবাদিকেরা) কেউ দেখে বুঝেছেন? আমরা ওয়ানডে সিরিজ জিতলাম, তবু সে উপভোগ করল না? আমরা প্রথম টি-টোয়েন্টি জিতলাম, তাও উপভোগ করল না? উপভোগ না করলে তখন কেন বলেনি?’

জিম্বাবুয়ে সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতেই দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে শ্রেয়াশ আইয়ারের দল। শীর্ষে উঠার পথে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তারা। অন্যদিকে বাংলাদেশের অবস্থান আটে।
১ সেকেন্ড আগে
গোলের পর কত রকমই উদযাপন করতে দেখা যায়। কেউ গোলের পর আকাশের দিকে তাকিয়ে উদযাপন করেন। কেউবা আনন্দের আতিশয্যে জার্সি খুলে ফেলেন। সেই তুলনায় এবার লুইস সুয়ারেজের উদযাপন একটু ব্যতিক্রম। গোলের পর সতীর্থ ফুটবলারের জার্সি হাতে নিয়ে উদযাপন করেছেন সুয়ারেজ।
৩৪ মিনিট আগে
ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কোমো ১৯০৭। ইতালিয়ান ক্লাবটি নিজেদের যুব একাডেমিতে খেলোয়াড়দের জন্য হেড নিষিদ্ধ করেছে। মূলত মাথায় আঘাতজনিত ঝুঁকি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কোমো।
১ ঘণ্টা আগে
বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে যেতেই মেহেদী হাসান মিরাজের বাঁধভাঙা উচ্ছ্বাস, সেঞ্চুরির পর উদযাপন—বুঝতেই পারছেন, এখানে ঘটনার প্রেক্ষাপট আসলে কী। ২০২২ সালে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে হয়েছিলেন সিরিজসেরা। চার বছর পর যখন দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-ভারত সিরিজ, মিরাজের মন পড়ে
২ ঘণ্টা আগে