খেলোয়াড়দের সঙ্গে চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের প্রেমকাহিনী একেবারে নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে একে অপরের জন্মদিনে শুভেচ্ছা জানানোও খুব পরিচিত দৃশ্য। তবে এবার ঋষভ পন্তের জন্মদিনে উর্বশী রাউটেলা যেন একটু ‘রহস্য’ করেছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে উর্বশী ‘শুভ জন্মদিন’ লিখে একটা ভিডিও ছেড়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের পোশাক পরে উড়ন্ত চুমু ছুড়ছেন তিনি। তবে ভিডিওতে কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী।
উর্বশী কারও নাম না বললেও ভক্তদের অনেকেই বুঝে গেছেন, জন্মদিনের শুভেচ্ছা ঋষভ পন্তকেই জানানো হয়েছে। কারণ আজ পন্ত ২৫ বছর পূর্ণ করেছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আমরা ঠিকই বুঝে গেছি।’ আরেকজন লিখেছেন, ‘আজ ঋষভ পন্তের জন্মদিন।’
এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ১১৯ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাটিং করেছেন পন্ত। ৩৫.১০ গড়ে ৩৮৯৭ রান করেছেন তিনি। রয়েছে ৬ সেঞ্চুরির ও ১৮ ফিফটি। এমনকি ২৫তম জন্মদিনের দিনই মাঠে নামতে পারেন এই বাঁহাতি ব্যাটার। মঙ্গলবার ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৯ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১০ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১১ ঘণ্টা আগে