আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তানের তো দেখাই হয় না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচগুলো বর্তমানে হয় পাকিস্তানের বাইরে। সেখানে বিরাট কোহলির পাকিস্তান সফরের আগ্রহের কথা শুনে খুশি শহিদ আফ্রিদি।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত—এসব দেশে কোহলি তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড। অথচ প্রতিবেশী দেশ পাকিস্তানে যার এত ভক্ত-সমর্থক, সেখানে কোহলির একটা ম্যাচও খেলা হয়নি। হবে কী করে! ২০০৮ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পরের ১৬ বছরে প্রতিবেশী দেশে ভারত একটা ম্যাচও খেলেনি। ২০০৮ সালে ডাম্বুলায় কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে। কয়েক দিন আগে যখন তাঁর (কোহলি) আগ্রহ প্রকাশের কথা সামাজিক মাধ্যমে চাউর হয়, তাতে আফ্রিদি সন্তোষ প্রকাশ করেছেন। করাচিতে গতকাল কোনো এক টেপ বল টুর্নামেন্টে আফ্রিদি বলেছেন, ‘বিরাটের থেকে এমন মন্তব্য আশা করেছিলাম। যদি পিএসএল অথবা ভারতীয় দলের সঙ্গে খেলতে আসে, তাহলে তাকে স্বাগত জানাই।’
পাকিস্তানে কোহলি সফর করবেন, এমন কথা ২০২২ সালে জানা গেছে শেহরোজ কাশিফ নামে এক পর্বত আরোহীর বক্তব্যে। দুই বছর আগে পাকিস্তানের পর্বত আরোহীর (কাশিফ) সঙ্গে ভিডিও কলে কোহলি বলেন, ‘তোমার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সম্মান। আশা করি, খুব শিগগিরই আমরা পাকিস্তান সফর করব। প্রত্যেকেই এখন সফর করা শুরু করেছে।’
করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি—পাকিস্তানের এই তিন ভেন্যুতে হওয়ার কথা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টটির ফাইনালও হতে পারে লাহোরে। ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণঝক্কি এড়াতেই মূলত সব ম্যাচ একই ভেন্যুতে দেওয়া। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার।
আরও পড়ুন:

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে