
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। আগামী ৫ মে দেশে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা। আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ২০ মে শারজায় দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। আমিরাত সিরিজের বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘হ্যাঁ, আমিরাতে একটা টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হয়েছে।’
আমিরাত থেকে ২০ মে রাতে পাকিস্তানে রওনা দেবে বাংলাদেশ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজ দিয়েই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ১৭ বছর পর।
২৫ মে ফয়সালাবাদে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ২৭ মে একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২০ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে