নেতিবাচক ঘটনায় বারবার শিরোনাম হচ্ছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির টালমাটাল অবস্থা। অথচ এবারের বিপিএলে এমন ‘হট টপিক’ নিয়ে সংবাদ করতে নিষেধ করছেন মোহাম্মদ আশরাফুল।
বিপিএল মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না করাসহ বিভিন্ন ঘটনা নিয়ে শিরোনাম হচ্ছে দুর্বার রাজশাহীকে নিয়ে। দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে যখন অভিযোগের পাহাড়, ক্রিকেটাররাও চুপ ধরে বসে থাকেননি। অনুশীলন বাতিলের ঘটনা তো রয়েছেই, গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচই বয়কট করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন পারিশ্রমিক-বিতর্কের প্রসঙ্গ এল, আশরাফুল উল্টো গণমাধ্যমকে পরামর্শ দিয়েছেন। রংপুরের সহকারী কোচ বলেন, ‘বিপিএলের ১১তম আসরে এসে এটা অবশ্যই হতাশাজনক। তবে আমি গণমাধ্যমকে বলব, এই সংবাদগুলো আপনারা একটু কম করলে ভালো হয়। জানি আপনারা সংবাদ করলে অনেকে পারিশ্রমিক পায়। তবে আমার মতে এগুলো না করলেই ভালো।’
দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি জানা যায় গতকাল সকালে। ব্যাগপত্তর গুছিয়ে তাঁরা হোটেল ওয়েস্টিন ছেড়ে দিয়েছেন। রংপুর বিপক্ষে গতকাল মিরপুরে রাজশাহীকে খেলতে হয়েছে বিদেশি ছাড়াই। আশরাফুল বলেন, ‘শুনেছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়তো আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের চেয়ে দেশিরাই ভালো ছিল।’
ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশি ক্রিকেটারদের অধিনায়ক করার ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন থিসারা পেরেরা। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন চার বছর আগে। এছাড়া মিগুয়েল কামিন্স, চাতুরাঙ্গা ডি সিলভার মতো তুলনামূলক কম মানসম্পন্ন ক্রিকেটাররাও খেলেছেন এবার। আশরাফুলের মতে এবার মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার বেশি একটা পায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘স্থানীয় ক্রিকেটার যারা বসে থাকে, তাদেরই ভালো ক্রিকেটার মনে হয় আমার কাছে। এবার দেখুন অতটা মানসম্পন্ন বিদেশি কিন্তু কমই এসেছে সব দলে।’

ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরছেন বাবর আজম। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ানে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে খেলবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। অতিথি খেলোয়াড় হিসেবে বাবরকে দলে নিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ মিনিট আগে
বাংলাদেশের কাছে টেস্ট হারের জন্য প্রস্তুতির ঘাটতিকে দায়ী করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মতে, অজিরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। একই সঙ্গে এই হারের জন্য বাংলাদেশের দারুণ পারফরম্যান্সের কথাও তুলে ধরেছেন তিনি।
২২ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রকাশ্যে তিনি ভোট চেয়েছিলেন। এটার রেশ ছড়িয়ে পড়েছে ফ্রান্স দলেও। সতীর্থরা রীতিমতো ক্ষুব্ধ। তাতে করে ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত বলে ফরাসি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
১ ঘণ্টা আগে