বাসায় থাকা অবস্থায় সুস্থ নাফিস ইকবাল খান গত সপ্তাহে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এমনকি চিকিৎসাবিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও চিকিৎসকেরা তাঁর রোগটা ঠিকমতো ধরতে পারেননি। তামিম ইকবালের ভাই নাফিস এবার নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন।
বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তাঁর চিকিৎসা চলছে। তামিমের ভাই ক্যাপশন দিয়েছেন, ‘আল্লাহর দোয়ায় এবং প্রিয়জনদের যত্ন, ভালোবাসার সুবাদে ভালোমতো সেরে উঠছি। আলহামদুলিল্লাহ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অন্যান্য সকলের মতো বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ছুটি কাটাচ্ছিলেন। প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে গত সপ্তাহে চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তৎক্ষণাৎ চট্টগ্রাম থেকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আনা হয়। নাফিসের সংবাদে সেদিনই সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা।
বিসিবির সিনিয়র চিকিৎসক গত শক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছিলেন যে প্রাথমিক স্ক্যানের পর জানা যায় নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো একধরনের সমস্যা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তামিমের ভাইকে থাইল্যান্ড নেওয়ার কথা পরে বিসিবি সূত্রে জানা গিয়েছিল।
আরও পড়ুন–

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৯ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে