ভারত-পাকিস্তানের শেষ লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শাহিন শাহ আফ্রিদির। ভারতীয় দলের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার এই পেসার চোটে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তাঁর চোট পাকিস্তানের জন্য বিশাল ক্ষতির। শাহিনের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জিততে পেসারদের বাড়তি অবদান রাখার পরামর্শ দিলেন ইনজামাম উল হক।
২৭ তারিখ শুরু হচ্ছে এশিয়া কাপ। একদিন পরেই টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ধ্রুপদি লড়াই। ভারতের বিপক্ষে টানা জয়ের জন্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কি করতে হবে সে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। দলের সেরা বোলার শাহিন না থাকায় অন্য বোলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক ব্যাটার বলেছেন, ‘শাহিনের না থাকা দলের জন্য বড় ধাক্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে কেমন বল করেছিল তা সবাই দেখেছে। চোট লাগতেই পারে। তার অনুপস্থিতিতে বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ভারত একবার ভালো শুরু করলে ওদের আটকানো মুশকিল হবে।’
পাকিস্তান যে বাবরের ওপর অতিরিক্ত নির্ভরশীল সে বিষয়েও কথা বলেছেন ইনজামাম। অধিনায়কের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। ইনজামাম বলেছেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটার। তাই ওকে সবাই আউট করার চেষ্টা করে। যদি বাবর তাড়াতাড়ি আউট হয় তবে অন্যদের দায়িত্ব নিতে হবে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একজনের ওপর ভরসা করে ম্যাচ জেতা যায় না। বাবরের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৬ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে