ব্যক্তিগত সাফল্য বা খুশির খবর পরিবারের সঙ্গে শেয়ার করেন অনেকেই। তারকা খেলোয়াড়েরাও এর ব্যতিক্রম নন। গতকাল আইপিএলে সেঞ্চুরির পর বিরাট কোহলিকে ফোন দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ‘মর্নিং শোজ দ্য ডে’—জনপ্রিয় এই ইংলিশ প্রবাদেরই যেন বাস্তব প্রমাণ দেখালেন কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমারকে টানা ২টি চার মেরে করলেন শুরু। ভারতীয় এই ব্যাটারের একের পর এক বাউন্ডারিতে যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। ৬৩ বলে ১০০ রান করে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরির পর স্ত্রী আনুশকার ভিডিও কল পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। ভিডিও কলে কোহলি-আনুশকার কথা বলার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুত। ইনস্টাগ্রামে স্বামীর ইনিংসের প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লেখেন, ‘দুর্দান্ত এক ইনিংস।’
কোহলির এই সেঞ্চুরি তাঁর আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ভারতীয় এই ব্যাটার। দুজনেই ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৬টি করে সেঞ্চুরি করেছেন। আর আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেঁধে ২০২৩ আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৫ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে