
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। বাকি ৪ ম্যাচের তিনটিতেই ফল হয়েছে শেষ ওভারে এসে। সংক্ষিপ্ত ওভারের সিরিজের সেই চিত্র এবার ওয়ানডেতেও ফিরিয়ে আনল দুদল। প্রথম ওয়ানডেতে লড়াই করে শেষ ওভারে এসে হেরেছে ক্যারিবীয়রা। ৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগে ব্যাট করে ২৬৯ রান তোলে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ঢিমেতালে ব্যাট করে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কাইল জেমিসনের করা ২৬ তম ওভারে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে কিসি কার্টি যখন ফিরছিলেন, সফরকারীদের স্কোবোর্ডে তখন উঠেছে ৮৭ রান। ৩২ রান করতেই ৬৭ বল খেলেন এই ব্যাটার। ৫০ স্ট্রাইকরেটে ৫৮ বলে ২৯ রান করেন আলিক আথানেজ। ৯ বল খেলা জন ক্যাম্পবেলের ব্যাট থেকে আসে ৪ রান।
উপরের সারির ব্যাটারদের টেস্ট মেজাজি ব্যাটিংয়ের চাপ সামলে আর শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেরফানে রাদারফোর্ড, শাই হোপ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভসদের ব্যাটে আশা বেঁচে ছিল। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি তারা। জয়ের জন্য শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণ ছিল ৬১ রানের।
গ্রিভস ও শেফার্ড লড়াই চালিয়ে ম্যাচ টেনে নেন শেষ ওভারে। তবে জ্যাকব ডাফির করা শেষ ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি তাঁরা। সে ওভার থেকে ১২ রান তুলতে পেরেছে অতিথিরা। ২৪ বলে ৩৮ রান করেন গ্রিভস। ২৬ রান আসে শেফার্ডের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন রাদারফোর্ড। ৩৭ রান এনে দেন হোপ। ৫২ রানে ৩ উইকেট নেন জেমিসন।
এর আগে ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাটে ভর করে এই পুঁজি পায় নিউজিল্যান্ড। ১১৮ বলে ১২ চার, দুই ছক্কায় ১১৯ রান করেন মিচেল। কনওয়ে খেলেন ৪৯ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ রান খরচায় জেডন সিলসের শিকার ৩ উইকেট। ২ ব্যাটারকে ফেরান ম্যাথু ফোর্ড।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে