
কখন যে মৃত্যু কার দরজায় কড়া নাড়বে, সেটা স্বয়ং সৃষ্টিকর্তাই ভালো জানেন। ভ্যালেন্সিয়া কোচ ফার্নান্দো মার্টিন হয়তো ঘুণাক্ষরেও তাঁর মৃত্যুর কথা ভাবেননি। নৌকাডুবিতে তিনি ও তাঁর সন্তান চলে গেছেন না ফেরার দেশে।
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া ‘বি’ নারী দলের কোচ মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে বলে ক্লাবটি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। পরিবার নিয়ে মার্টিন ইন্দোনেশিয়ার উপকূলে একটি পর্যটক নৌকায় ঘুরতে গিয়েছিলেন। বাজে আবহাওয়ায় লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে তাঁকে বহনকারী নৌকাটি শুক্রবার রাতে ডুবে গিয়েছিল। ১০ ফুট উচ্চতার ঢেউয়ের আঘাতেই মূলত তাঁর নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েছিল।
মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভ্যালেন্সিয়া। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় স্প্যানিশ ক্লাবটি লিখেছে, ‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে আমরা শোকাহত। এই দুঃসময়ে ক্লাবটি তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে রয়েছি।’ এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকবার্তা জানিয়েছে রিয়াল মাদ্রিদও। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রিয়াল লিখেছে, ‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শোকবার্তা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এমন দুঃসময়ে তাঁর স্ত্রী আন্দ্রেয়া ও মেয়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।’
শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে যাচ্ছিল নৌকাটি। সে সময় নৌকায় ১১ আরোহী ছিলেন বলে জানা গেছে। নৌ দুর্ঘটনার পর মার্টিন এবং তাঁর ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন নিখোঁজ সন্তানকে উদ্ধারের পর তাঁদের মৃত ঘোষণা করা হয়। তবে মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েকে জীবিত উদ্ধার করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা ফাতুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত চলেছে এই উদ্ধার কার্যক্রম।

আগুন বোলিংয়ে একটা সময় ব্যাটারদের মনে আতঙ্ক তৈরি করেছিলেন শাপুর জাদরান। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! এখন তিনি লড়ছেন জীবনের ২২ গজে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে তাঁর দিন কাটছে আইসিইউতে।
৩ মিনিট আগে
আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বোকা বানাতে তাঁর জুড়ি মেলা ভার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসাও বেশ প্রশংসিত। তবে আফগান এই ক্রিকেটারকে এক সময় ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দুই দল আফগানিস্তান ছেড়ে তাদের
২৯ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে যাওয়ায় ব্লেসিং মুজারাবানিকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিম্বাবুয়ের পেসার। এবার মুজারাবানিকে পাল্টা জবাব দিল পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪৪ মিনিট আগে
মিরপুরে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেই ম্যাচে বাংলাদেশও হেরেছিল ২৬ রানে। তবে আজ যখন টিকে থাকার লড়াই, তানজিদ তামিমও জ্বলে উঠেছেন আপন শক্তিতে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে।
১ ঘণ্টা আগে