
দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তিরুবনন্তপুরমে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। আজ একই মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। এই ম্যাচেই তারা নামবে অধরা জয়ের খোঁজে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন স্টার্স-সিডনি থান্ডার
বেলা ২ টা ১৫ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ২
নারী টি-টোয়েন্টি
ভারত-শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ১
ফুটবল খেলা সরাসরি
ইংলিশ প্রিমিয়ার লিগ
সান্ডারল্যান্ড-লিডস
রাত ৮টা
সরাসরি
ক্রিস্টাল প্যালেস-টটেনহাম
রাত ১০টা ৩০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
৩ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
৩ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে