
আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে গত কয়েক বছর ধরে। কারণ, তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করেছে আফগানিস্তানে। আফগান নারীদের শিক্ষার অধিকার নিয়ে সরব হয়েছেন মোহাম্মদ নবী, রশিদ খানসহ দেশটির তারকা ক্রিকেটাররা।
মেয়েদের নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে তালেবান—এই খবর শোনার পর সামাজিকমাধ্যমে প্রতিবাদ করেছেন রশিদ-নবীরা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রশিদ গত রাতে লিখেছেন, ‘ইসলামে শিক্ষার গুরুত্ব অনেক ওপরে। নারী-পুরুষের জ্ঞান অন্বেষণের ব্যাপারকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনেও।সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে মা-বোনদের জন্য শিক্ষা ও চিকিৎসার প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে দেখে খুবই খারাপ লাগছে।’
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে আফগানিস্তানে। ব্যতিক্রম ছিল শুধু চিকিৎসা খাত। এখন প্রয়োজনীয় এই খাত বন্ধ করে দেওয়ার কথা যখন শোনা যাচ্ছে, তখন চিন্তায় পড়লেন রশিদ। আফগান তারকা লেগস্পিনার বলেন,‘আমাদের ভালোবাসার মাতৃভূমি আফগানিস্তান সংকটময় অবস্থায় রয়েছে এখন। দেশের প্রতিটি খাতে পেশাদার মানুষ খুবই প্রয়োজন। বিশেষ করে চিকিৎসা খাতে। নারী চিকিৎসক ও নার্সদের তীব্র সংকট ভীষণ দুশ্চিন্তার বিষয়। চিকিৎসায় পেশাদারেরা, যারা সত্যিকার অর্থে তাদের প্রয়োজনটা বোঝেন, আমাদের মা-বোনদের ব্যাপারটি দেখা প্রয়োজন তাদের। সিদ্ধান্তটি তাই পুনরায় বিবেচনা করার অনুরোধ করছি। আফগান নারীরা তাতে শিক্ষার অধিকার ফিরে পাবে এবং জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে। সবার শিক্ষার অধিকার শুধুই সামাজিক দায়িত্ব নয়। এটা নৈতিক বাধ্যবাধকতা যেটা আমাদের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত।’
রশিদের সুরে কথা বলছেন নবীও। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে নবী লিখেছেন, ‘চিকিৎসা ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ করা শুধু হৃদয়বিদারকই নয়। মারাত্মক অবিচারও। ইসলাম সব সময়ই সবার শিক্ষায় গুরুত্ব দিয়েছে।ইতিহাসেও অসংখ্য অনুপ্রেরণামূলক উদাহরণ আছে, যেখানে নারীরা জ্ঞানের মাধ্যমে অনেক প্রজন্মে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
রশিদ-নবীর মতো আফগানিস্তান ওপেনার রহমানউল্লাহ গুরবাজও নারী শিক্ষার পক্ষে কথা বলেছেন। এছাড়া শিক্ষাকার্যক্রমের পাশাপাশি মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে তালেবান। তাতে আইসিসির পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান বেশ বেকায়দায় পড়েছে।

আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ মিনিট আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
৩০ মিনিট আগে
তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৫ ঘণ্টা আগে