
হাত না মেলানো বিতর্কের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। এবার ফখর জামানের বিতর্কিত আউট নিয়ে সমালোচনা তৈরি হয়েছে ক্রিকেটপাড়ায়। বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির ও দেশটির গায়ক আলী জাফর।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লড়ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করছে সালমান আলী আগার দল। দলটির হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ফখর জামান ও শাহিবজাদা ফারহান। দুই বোলার হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরার বোলিংয়ের সামনে তাদের শুরুটা ভালোই হয়েছিল।
কিন্তু ফখর বিদায় নিলে ২১ রানে ভাঙে এই জুটি। পান্ডিয়ার করা তৃতীয় ওভারের তৃতীয় বলের ঘটনা। ফখরের ব্যাট ছুঁয়ে আসা বল গ্লাভস বন্দি করেন সঞ্জু স্যামসন। এই ক্যাচ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্যামনের গ্লাভসে আসার আগে মাটিতে ড্রপ খেয়েছে। এরপরও টিভি আম্পায়ার নট আউট দেননি। যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভক্তরা। বাদ গেলেন না তারকারাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আমির লিখেছেন, ‘ফখর জামান আউট ছিল না।’
জাফর লিখেছেন, ‘ফখর জামানের আউট নিয়ে ভুল সিদ্ধান্ত সত্ত্বেও পাকিস্তানকে (অগ্রিম জয়ের) অভিনন্দন।’

ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
১০ মিনিট আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
১ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
২ ঘণ্টা আগে