
কাউন্টি ক্রিকেটের দল হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই বছরের জন্য হ্যাম্পশায়ারের কোচিং প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ৫১ বছর বয়সী ডমিঙ্গো।
এর আগে ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন ডমিঙ্গো। ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। বাংলাদেশের কোচ হিসেবে বেশ বিতর্ক হয়েছে ডমিঙ্গোকে নিয়ে। তাঁর দল ও একাদশ নির্বাচন নিয়ে বরাবরই বেশ সমালোচনা ছিল দেশের ক্রিকেটপাড়ায়।
কোচিং ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকাতেই সবচেয়ে বেশি সময় পার করেছেন ডমিঙ্গো। প্রোটিয়াদের অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৯, ‘বি’ ও ‘এ’ দলের হয়ে কাজ করেছেন তিনি। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্ব পান। এই দায়িত্বে ছিলেন ২০১৭ সাল পর্যন্ত। নিজ দেশ দিয়েই জাতীয় দলে কোচিং অধ্যায় শুরু করেন ডমিঙ্গো। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত আর কোনো জাতীয় দলের ডাগআউটে বসা হয়নি তাঁর।
বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের কোচ হন ডমিঙ্গো। মাঝে পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) লাহোর কালান্দার্সের কোচিং করিয়েছেন। প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, হ্যাম্পশায়ারের দায়িত্ব পেলেও একই সঙ্গে লায়ন্সের কোচিংয়ের ভূমিকায়ও দেখা যাবে তাঁকে।
সাত বছর কাজ করা আদ্রিয়ান ব্যারেলের জায়গায় হ্যাম্পশায়ারের কোচ হলেন ডমিঙ্গো। ইংলিশ ক্লাবটিতে ব্যাটিং কোচ হিসেবে জিমি অ্যাডামসকে পাবেন তিনি। বোলিং কোচের দায়িত্বে থাকছেন শেইন বার্গার। এই প্রোটিয়া কোচ আগে স্কটল্যান্ড দলে কাজ করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৫ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৫ ঘণ্টা আগে