Ajker Patrika

৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২১: ৫৮
৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা
ঢাকাকে হারিয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কুমিল্লা। ছবি: বিসিবি

প্রায় ৫০ বছরের অপেক্ষা ফুরোল কুমিল্লার। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৪৯ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।

ঢাকাকে হারিয়ে তৃতীয়বারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কুমিল্লা। সবশেষ এই টুর্নামেন্টে কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৬-৭৭ মৌসুমে। সেবারও তারা শিরোপা জিতেছিল ঢাকাকে হারিয়ে।

বিকেএসপিতে আজ বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ঢাকা জেলাকে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৩৯ রানে হারিয়ে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কুমিল্লা জেলা। বৃষ্টির কারণে ম্যাচটি ৩০.৩ ওভারে নামিয়ে আনা হয়। জিততে ঢাকার জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। চাপের মুখেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতল কুমিল্লা। ২০২৫-২৬ মৌসুমের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৬৪টি জেলা দল।

১৯৭৪ সাল থেকে শুরু হয় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। প্রথমবারেই বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। নিজেদের দ্বিতীয় শিরোপা কুমিল্লা জিতেছে ১৯৭৬-৭৭ মৌসুমে। আটবার অবশ্য এই জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত