
এবারের আইপিএলে এমনিতেই তথৈবচ অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। দশ দলের মধ্যে একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে। আজ লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিল কলকাতা।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কলকাতার ব্যাটার অংক্রীশ রঘুবংশী অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হওয়ার পরই ঘটনার সূত্রপাত। তৃতীয় আম্পায়ার রোহন পন্ডিতের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই রাগে ফুঁসছিলেন তিনি। ডাগআউটে গিয়ে এরপর ব্যাট ছুড়ে মারেন কুশনের ওপর। এখানেই শেষ নয়। এক ম্যাচ কর্মকর্তার সঙ্গে কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ারের তীব্র বাদানুবাদ হয়েছে।
টস জিতে আজ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত। পঞ্চম ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে মিড অনে ঠেলে অর্ধেক বেরিয়েও এসেছিলেন রঘুবংশী। শামি দ্রুত বল ধরে স্ট্রাইকপ্রান্ত বরাবর ছুড়ে মারেন। সে সময় রঘুবংশী নিজের উইকেট বাঁচাতে দৌড়াচ্ছিলেন। কলকাতার ব্যাটারের গায়ে বল লেগে যাওয়ার পর লক্ষ্ণৌ আবেদন করে। মাঠোর আম্পায়ার সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়েছেন। রঘুবংশী ফেরার সময় তাঁর দিক পরিবর্তন করেছিলেন বলে আউট ঘোষণা করেন রোহন।
অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের শিকার রঘুবংশী ৮ বলে ৯ রান করেন। কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করেছে। রিংকু সিংয়ের ৫১ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসের কারণেই কলকাতা ১৫০ পেরিয়েছে। ৭ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান করেছে।

প্রায় ৫০ বছরের অপেক্ষা ফুরোল কুমিল্লার। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৪৯ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।
৩ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের আশা, এবার জমজমাট লড়াই হবে।
৪ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড সিরিজ শেষেই লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। চমক রেখে এবার দল দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে
সাফ কোটা বাতিলের আগের অবস্থান থেকে সরে এসেছে খেলোয়াড় কল্যাণ সমিতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারা সাফ ও বিদেশি কোটায় মোট চারজনকে রাখার প্রস্তাব দিয়েছে।
৫ ঘণ্টা আগে