সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে