
কয়েক প্রজন্মের ক্রিকেটাররা বিদায় নিয়েছেন, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের খরা কাটাতে পারছিল না শ্রীলঙ্কা। ২৭ বছর পর সেই খরা কাটাল তারা এই বছরের আগস্টে। নিজেদের মাঠে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেই যেন ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল লঙ্কানরা।
ভারতের বিপক্ষে সবশেষ ১৯৯৭ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। আর্জুনা রানাতুঙ্গা-মারভান আতাপাত্তুরা জিতিয়েছিলেন সেবার। সব মিলিয়ে ভারতের বিপক্ষে তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতল তারা। আরেকটি সিরিজ জিতেছিল ১৯৯৩ সালে।
ভারতের কোচ হওয়ার পর ওয়ানডে সংস্করণে সেটি ছিল গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। তারপর অবশ্য বাংলাদেশকে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে দারুণ প্রত্যাবর্তনও হয়েছে। পরের সিরিজেই নিউজিল্যান্ডের বিপক্ষে যেন আবার খেই হারাল ভারত।
৩৬ বছর পর ভারতের মাঠে টেস্ট জিতল নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় কিউইরা। গতকাল পুনে টেস্টে হেরে ভারতের সমৃদ্ধ ইতিহাসও বদলে গেল। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার টেস্ট সিরিজ হারল এক ম্যাচ হাতে রেখেই। পাশাপাশি নিজেদের মাঠে ১২ বছর সিরিজও হারল ভারত।
অথচ নিউজিল্যান্ড সিরিজের আগে টেস্টে টানা ৮ সিরিজ অপরাজিত ছিল ভারত। এর মধ্যে দুটি সমতায় শেষ হলেও ৬ টিতে পেয়েছে দাপুটে জয়। বিপরীতে নিউজিল্যান্ড নিজেদের সবশেষ দুই টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। শ্রীলঙ্কার কাছে হেরে ভারত সফরে আসে কিউইরা। গম্ভীর দায়িত্ব নেওয়ার পরই যেন ভারতের বিপক্ষে সুফল পেতে শুরু করল প্রতিপক্ষরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের আরেকটা বড় কারণ তো হতে পারে উইকেট। স্পিন সহায়ক উইকেট তৈরি করে নিজেরাই যেন সেই ফাঁদে পড়ল ভারত।

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২৩ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
২ ঘণ্টা আগে