ব্রিসবেনের গ্যাবায় ৩ রানের জয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে ইনিংসের শেষ দিকে ম্যাচটা রোমাঞ্চের পারদ ছুঁয়ে যায়। মোসাদ্দেক হোসেনের শেষ বলে বাংলাদেশের জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন ব্লেসিং মুজারাবানি, হলেন স্টাম্পড।
৪ রানের জয়ে ততক্ষণে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের পর্বও শেষ। মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন দুই দলের খেলোয়াড়েরা। না, নাটকের নতুন শুরু এর পরই। টিভি আম্পায়ার আনুষ্ঠানিকতা হিসেবে মুজারাবানির স্টাম্পিং দেখছিলেন, গোলামাল বাঁধল সেই দেখায়। টিভি রিপ্লেতে দেখা যায়, বাংলাদেশ উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে!
এমসিসির ক্রিকেট আইনের ২৭.৩.১ ধারা অনুযায়ী নো বল ডাকেন আম্পায়ার। সেই নো বলের ফ্রি-হিট থেকে অবশ্য জয়ের হিসাব মেলাতে পারেনি জিম্বাবুয়ে। তবে এর আগের বলেই সোহানকে সতর্ক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
মুজারাবানি স্টাম্পড হওয়ার আগের বলে একইভাবে আউট হন রিচার্ড এনগারাভা। ওই বলেও সোহানের হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। সেটা নজর এড়ায়নি সাকিবের। সোহানকে সতর্ক করেছিলেন এই বলে, ‘তুমি স্টাম্পের বেশ কাছে চলে গেছ!’ সতর্কতা যে সোহান মানেননি পরের বলেই সেটা বোঝা গেছে। তবে সোহান ও বাংলাদেশের জন্য স্বস্তি, ম্যাচটা হাত ফসকে যায়নি।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৩ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৪ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৭ ঘণ্টা আগে