দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে একের পর এক সমালোচনা। তবে সিডনিতে বৃহস্পতিবারের সেই পরাজয় নিয়ে ভাবছেন না শ্রীধরন শ্রীরাম। তাঁর মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ দল মানসিকভাবে অনেক শক্ত।
সিডনিতে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শতরানের ব্যবধানে ম্যাচ হারের লজ্জা পায় বাংলাদেশ। রাইলি রুশোর একার সমান রানই (১০৯) করতে পারেনি বাংলাদেশ। শ্রীরামের মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ মানসিকভাবে শক্ত। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রশংসা ঝড়েছে তাঁর কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি মনে করি, দল এখনো চাঙা আছে। দক্ষিণ আফ্রিকা সেদিন খুব দারুণ খেলেছে। তারা খুব শক্তিশালী দল। ৩ নম্বরে রাইলি রুশো যা খেলেছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কুইন্টন ডি কক এবং রাইলি রুশো দারুণ খেলেছে। আমরা তাদের থেকে শিখছি।’
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে শ্রীরাম বলেন, ‘সুপার টুয়েলভে আমাদের প্রথম ম্যাচ জয়টা সত্যিই দারুণ। ১৫ বছর পর জিতেছি। সত্যিই এটা দুর্দান্ত। তারা যে চেষ্টা করেছে, তাতে তাদের পুরো কৃতিত্ব দিতে হবে।’
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে এক ম্যাচ এবং হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। শ্রীরাম ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে বরং ম্যাচ ধরে ধরে চিন্তা করতে চান। তাঁর বক্তব্য, ‘আমরা একটা একটা ম্যাচ নিয়েই ভাবছি। আমরা বেশি দূর ভাবছি না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে