
আফগানিস্তানের ইনিংসের শুরুতেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ না নেওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তানের ইনিংসের শুরুতেই ঘটে এই ঘটনা। হাসান মাহমুদের করা ওভারের প্রথম বলটি ঠিকভাবে সামলাতে পারেননি অতল। বল তাঁর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটনের হাতে। বাংলাদেশের ফিল্ডাররা জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার।
তবে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক তৈরি হয়েছিল। অর্থাৎ, বল ব্যাটের কানায় লেগেই লিটনের গ্লাভসে জমা পড়েছিল। তবে বাংলাদেশ রিভিউ না নেওয়ায় এ যাত্রায় বেঁচে যান অতল।
অথচ এর আগের ওভারেই অপ্রয়োজনীয় রিভিউ নিয়ে মূল্যবান একটি সুযোগ নষ্ট করেছিলেন শান্ত। হাসানের সেই ওভারে বল ব্যাটের কাছ দিয়েও যায়নি। ফলে রিভিউটি কাজে আসেনি। অথচ পরের ওভারেই উইকেট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ আরেকটি রিভিউ নেয়নি।
বাংলাদেশের ভুলে বেঁচে গেলেও বড় ইনিংস খেলতে পারেননি অতল। সেই হাসানের শিকার হয়েই ফেরেন তিনি। ইনিংসে ১১তম ওভারের দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন অতল। তার আগে ১৭ রান করেন তিনি। ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রানে করেছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩১২ রানে পিছিয়ে আফগানিস্তান। ৩৪ রানে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা। আব্দুল মালিক ১৫ ও শাহিদুল্লাহ ২ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল দিয়েছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
২ ঘণ্টা আগে
স্বীকৃত সব ব্যাটারদের ফিরিয়ে কাজটা গতকালই সেরে রেখেছিল আফগানিস্তান। তাদের অপেক্ষা বাড়াচ্ছিলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। লেজের ব্যাটারদের ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করতে আজ খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফগানদের।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হয়েছে আর্জেন্টিনা। ফিফার এক গবেষণায় দেখা গেছে, টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টিনাকে লক্ষ্য করে এমন বার্তার সংখ্যাও তত বেড়েছে। লা আলবিসেলেস্তদের পর এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে।
৩ ঘণ্টা আগে
ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব এসেক্স। শুক্রবার লন্ডনের আদালতে হাজির হওয়ার পর ২৪ বছর বয়সী এই ব্যাটার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তাঁর মামলার বিচার শুরু হবে ২০২৮ সালের জানুয়ারিতে।
৪ ঘণ্টা আগে