
রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতকাল গায়নায় টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় সেটি আর বাস্তবে পরিণত হয়নি। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হারাল নুরুল হাসান সোহানের দল।
প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় গায়ানা। জবাবে ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৫ ওভারে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ২৯ রানে হারিয়ে বসে তিন টপ অর্ডার। দ্বিতীয় বলেই স্টাম্পিং হতে বসেছিলেন ইব্রাহিম জাদরান, ভাগ্য সহায় থাকায় বেঁচে যান। তবে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন এই ওপেনার (৫)। তারপর আরেক ওপেনার সৌম্য সরকার (১৩) ও কাইল মায়ার্সও (৫) দ্রুত আউট হন। দুজনেই বাজে শটে উইকেট দিয়েছেন।
চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর আশার দেখাচ্ছিলেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই দুজনের ৭৩ রানের জুটিতে কিছুটা ম্যাচে ফিরে রংপুর। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাইফ (২৬ বলে ৪১)। হাফ সেঞ্চুরির পথে থাকা ইফতিখারও বেশি দূর যেতে পারেননি। ২৯ বলে ৪৬ করে এলবিডব্লিউ হন ডোয়াইন প্রিটোরিয়াসের বলে। একপ্রান্ত ধরে রাখার মতো কেউ ছিলেন না। পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর।
নুরুল হাসান নেমেই ক্যাচ দেন বোলার ইমরান তাহিরকেই। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস রংপুরের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। গুড়াকেশ মোটির বলে অঙ্কন ও কামরুল ইসলাম আউট হলে ১৬৪ রানেই থেমে যায় রংপুরের ইনিংস। প্রিটোরিয়াস ৩টি, মোটি ও তাহির নেন ২টি করে উইকেট।
তার আগে করতে নেমে ৩ ওভারে ২০ রান তোলে গায়ানার দুই ওপেনার জনসন চার্লস ও এভিন লুইস। খালেদ আহমেদ চতুর্থ ওভারে ফেরান লুইসকে (৫)। লুইস ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন চার্লস। ষষ্ঠ ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে টানা চারটি চার মারেন তিনি। গুরবাজও হাত খুলে খেলেছেন। এই দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে ১০ ওভারে গায়ানা পৌঁছে যায় ৮০ রানে।
চার্লস ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। গুরবাজ করেন ৩১ বলে। ১৫ তম ওভারে চার্লস রিটায়ার্ড হন ৬৭ রান নিয়ে। গুরবাজকে (৬৬) ফিরিয়ে দেন তাবরাইজ শামসি। এরপর রানের খাতা খোলার আগেই স্টাম্পিংয়ে ফিরেন হেটমায়ার। শেষ দিকে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে গায়ানা পায় ১৯৬ রানের দারুণ সংগ্রহ। রংপুরের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন খালেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে