বয়সটা তাহলে জোরেশোরেই থাবা বসাতে শুরু করেছে জিমি অ্যান্ডারসনের ক্যারিয়ারে!
একটা সময় অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের টেস্ট দল ভাবাই যেত না। সময়ের বাঁক বদলে সেই অ্যান্ডারসনই এখন ব্রাত্য। তারকা ফাস্ট বোলারকে বাদ দিয়ে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সকালে ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইচ্ছে করে নয়; বরং কাফ মাসলের (পায়ের গুল) চোটের কারণে অ্যান্ডারসনকে ব্রিসবেন টেস্টে রাখা হয়নি। ৪০ ছুঁই ছুঁই অ্যান্ডারসনের এই সমস্যা নতুন নয়। ২০১৯ সালেও একই চোটে ভুগেছিলেন তিনি।
ইসিবির বিশ্বাস, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে শতভাগ ফিট হয়ে ফিরবেন অ্যান্ডারসন। এর আগে কনুইয়ের চোটে জোফরা আর্চার ও পিঠে অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ডের অ্যাশেজের দল থেকে ছিটকে গেছেন ওলি স্টোন।
এক বিবৃতিতে ইসিবি আজ জানিয়েছে, অতিরিক্ত ক্রিকেটের বোঝা কমাতেই অ্যান্ডারসনকে বিশ্রামে রাখছে তারা, ‘ছয় সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে। ম্যানেজমেন্ট ও অ্যান্ডারসন দুই পক্ষই মনে করে, ঝুঁকি নিয়ে খেলা ঠিক হবে না।’
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্রিসবেনের গ্যাবায় যৌথ সর্বোচ্চ পাঁচটি টেস্ট খেলার রেকর্ড আছে অ্যান্ডারসনের। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিও একই ভেন্যুতে খেলেছেন সমানসংখ্যক টেস্ট। আগামীকাল একাদশে থাকলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নিতেন অ্যান্ডারসন। কিন্তু চোট তা হতে দিল না।
গ্যাবায় অবশ্য অ্যান্ডারসনের রেকর্ড হতাশ করার মতো। এই ভেন্যুতে ৭৫.১৪ গড়ে মাত্র ৭ উইকেট নিয়েছেন পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক।
অ্যান্ডারসন না খেলায় ইংলিশদের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন স্টুয়ার্ট ব্রড। দারুণ ছন্দে থাকা ওলি রবিনসনও থাকছেন একাদশে। সে ক্ষেত্রে মার্ক উড ও ক্রিস ওকসদের মধ্য থেকে একজনকে একাদশে রাখবে ম্যানেজমেন্ট। স্পিনার হিসেবে থাকবেন জ্যাক লিচ।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে