৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরই আগুন দেওয়া হয় মাশরাফি বিন মর্তুজার বাড়িতে। বিক্ষুব্ধ জনতার আক্রোশে পুড়ে ছাই হয়ে যায় তাঁর নড়াইলের বাড়ি। মাশরাফি জানিয়েছেন, তিনি এই ঘটনায় কারও বিরুদ্ধে মামলা করতে চান না।
বাড়ি পুড়িয়ে দেওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কেন মামলা করতে চান না, সেটার ব্যাখ্যায় আজকের পত্রিকাকে মাশরাফি জানিয়েছেন, মামলা তিনি করতে চান না নিজের মান-মর্যাদার দিকে তাকিয়ে। এখানে অবশ্য মনবেদনাও আছে তাঁর ৷ মাশরাফি মনে করেন, বাড়ি যাঁরা পুড়িয়েছে, তাঁদের বাড়ি নড়াইলের বাইরে হওয়ার কথা নয় ৷ নিজের জেলার মানুষদের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করতে চান না।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সেদিন সন্ধ্যায় মাশরাফির নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মাশরাফি নিজেই জানিয়েছেন, চারবারের চেষ্টায় আগুন দেওয়া হয়েছে তাঁর বাড়িতে ৷ প্রথম দফায় কিছু করেনি। দ্বিতীয় দফায় আবার এসেছিল দুর্বৃত্তরা। তৃতীয় দফায় ভাঙচুর করা হয়। চতুর্থ বারের চেষ্টায় সন্ধ্যার সময় আগুন দেওয়া হয় ১০ বছর আগে নির্মিত তাঁর বাড়িতে, যেখানে থাকতেন তাঁর মা-বাবা। স্বাভাবিকভাবেই এ ঘটনায় তিনি খুব ব্যথিত।
বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে অনেক তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তখন নীরব ছিলেন মাশরাফি ও সাকিব আল হাসান। রাজনৈতিক অবস্থানের কারণে মাশরাফিকে যে নীরব থাকতে হয়েছে, সেটি তিনি স্বীকার করে নিয়েছেন ৷ সরকার পতনের পরের দিন (৬ আগস্ট) ভেঙে দেওয়া হয় বাংলাদেশের সংসদ। তাতে মাশরাফি ও সাকিবের সংসদ সদস্যের পদ বাতিল হয়েছে।

ডেনমার্কের বিপক্ষে বড় জয়ের মাঝেও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকটই আলোচনায় উঠে এসেছে। অভিজ্ঞ অধিনায়কের ঘনিষ্ঠদের একজন ও পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভেইগাকে ম্যাচের পর বারবার রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হলেও শেষ পর্যন্ত নীরবই ছিলেন তিনি।
২১ মিনিট আগে
২০ বছর আগের ঘটনা। মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। ২০০৬ ফুটবল বিশ্বকাপের ফ্রান্স-ইতালি ফাইনাল সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকে বুঝে ফেলেছেন। দুই দশকের ব্যবধানে আবারও ফ্রান্সে জিদান। প্রতিপক্ষ সেই ইতালি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
৩ ঘণ্টা আগে