
ওমানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন। বল পেলেই সেগুলোকে অনায়াসে সীমানাছাড়া করেছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। হংকং ক্রিকেট সিক্সেসে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
মংকং গ্রাউন্ডে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিতেন রামানন্দী। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা বাংলাদেশ লুফে নিয়েছে দুই হাত ভরে। মারমুখী ওপেনার জিসান ১২ বলে করেছেন ৫৫ রান। মেরেছেন ১ চার ও ৮ ছক্কা। জিসানের মতো ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে সেটা জিসানের সঙ্গে ‘কার্বন কপি’ হয়নি। সাইফউদ্দিন মেরেছেন ৩ চার ও ৭ ছক্কা। বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১৪৭ রান।
ব্যাটিংয়ে যেমন তাণ্ডব চালিয়েছেন জিসান, বোলিংয়েও দেখিয়েছেন ভেলকি। ১ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট। ইনিংসের শেষ দুই বলে ওমানের দুই ব্যাটার জিতেন ও শুয়াইব আল বালুশিকে ফিরিয়েছেন জিশান। ওমান নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১১৩ রান। বাংলাদেশের ৩৪ রানের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন জিশান।

মংকংয়েই বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে এখন পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কারও সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে লঙ্কানরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেট রানরেট +৬.৩৪৭ ও +৫.৬৬৭। গ্রুপের অপর দল ওমান দুই ম্যাচের দুটিতেই হেরেছে।

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিকভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা। তবে এবার আর থাই রক্ষণকে ফাঁকি দিতে
২০ মিনিট আগে
শেষ দিকে নেপাল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৯০ মিনিটে দূরপাল্লার এক শট মাটিতে পড়ে গিয়ে ঠেকান মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশেরও ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে। যোগ করা সময়ে বদলি নামা ডেক্লান সুলিভানের পাসে গোলের সুযোগ নষ্ট করেন সুমন সোরেণ ও তাঁর ভাই রোনান সুলিভান। শ
১ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে এই এক গোলের লিড দ্বিতীয়ার্ধে অনেকটাই এগিয়ে থাকবে।
৩ ঘণ্টা আগে
বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমটা রিশাদ হোসেনের হয়েছে মনে রাখার মতোই। লেগস্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানিয়েছেন বারবার। বাংলাদেশের তরুণ লেগস্পিনার পেয়ে গেলেন বর্ষসেরা পুরস্কার।
৩ ঘণ্টা আগে