পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার পর থেকেই চলছে ভারতের সঙ্গে তর্কযুদ্ধ। মরুর দেশ আরব আমিরাতে রোমাঞ্চ ছড়ানোর সব রসদ নিয়েই আজ দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। অতীত পরিসংখ্যান আর মাইলফলকের হাতছানি আছে এই ম্যাচেও।
সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ ওয়ানডেতে, পরিত্যক্ত ৫ ম্যাচ। সঙ্গে তাদের অনুপ্রেরণা জোগাতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ। ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। আইসিসির এই ইভেন্টে এ দুই দল মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। ৩ টিতে হেরেছে ভারত, জিতেছে ২ ম্যাচে। পাকিস্তান জিতেছে ৩ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে। তবে মজার ব্যাপার, ভারত-পাকিস্তানের দীর্ঘ এ দ্বৈরথে সংযুক্ত আরব আমিরাতে অনেকবারই দেখা হয়েছে তাদের, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে মরুর দেশে এবারই প্রথম দেখা হচ্ছে তাদের।
আছে মাইলফলকে হাতছানি, ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ছুঁতে ১৫ রান দূরে বিরাট কোহলি। কিন্তু কোহলির শেষ ৬ ইনিংসে শুধু এক ফিফটি। ভালো অবস্থায় নেই পাকিস্তানের তারকার বাবর আজমও। শেষ চার ইনিংসে এক ফিফটি তাঁর। দুবাইয়ে ভারত-পাকিস্তানের দ্বৈরথে নজর থাকবে কোহলি ও বাবর দিকে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন দুজনই।
তিন উইকেট পেলে আইসিসি ইভেন্টে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন ভারতের পেসার মোহাম্মদ শামি (৬০)। আইসিসি টুর্নামেন্টে ওয়াসিমের ৬২ আর শামির ৬০ উইকেট। ভারত বোলিং আক্রমণ নিয়ে স্বস্তিতে থাকলেও চিন্তা আছে পাকিস্তানে। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে উইকেটশূন্য শাহিন শাহ আফ্রিদি শেষ পাঁচ ওয়ানডেতে রান দিয়েছেন ৬৮, ৪৫, ৬৬, ৮৮ ও ৭০।

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
৫ ঘণ্টা আগে
শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
৮ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে