রাকিবুল ইসলাম সিঙ্গেল নিতেই ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ বাংলাদেশকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ফোটানো শুরু করেন। বিশপের উচ্ছ্বসিত কণ্ঠেই বোঝা গেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব জয় করে ফেলেছে। অধিনায়ক আকবর আলী ও রাকিবুল তো বটেই, বাংলাদেশের পুরো ডাগআউট উল্লাসে ফেটে পড়ে।
ঘটনা ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে যেদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে হারিয়েছে ভারতকে। ছেলেদের ক্রিকেটে যেখানে ভারত এক ‘জুজুর’ নাম বাংলাদেশের কাছে, সেখানে আকবরের নেতৃত্বাধীন বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে হানা দিয়েছিল বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলেই বাজিমাত করে আকবরের বাংলাদেশ। ছেলেদের ক্রিকেটে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্বকাপ। চার বছর পূর্তি উপলক্ষ্যে নিজের ফেসবুক পেজে আজ স্মৃতিচারণমূলক ছবি পোস্ট করেন শরীফুল ইসলাম। সতীর্থদের সঙ্গে সেদিনের বিশ্বজয়ের ছবি পোস্ট করে বাংলাদেশের বাঁহাতি পেসার ক্যাপশন দিয়েছেন, ‘স্বপ্নের সেই দিন।’ এরপর হ্যাশট্যাগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০।
পচেফস্ট্রুমের সেই ফাইনালে যেন পুরোটাই ছিলেন শরীফুল। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুটি ক্যাচ ধরেন তিনি। ১০ ওভারে ৩১ রান খরচায় নেন ২ উইকেট। যার মধ্যে ছিল যশস্বী জয়সওয়ালের উইকেট। প্রথমে ব্যাটিং করে ভারত ১৭৭ রানে অলআউট হয়েছিল, যার মধ্যে জয়সওয়াল একাই করেন ৮৮ রান। ভারতের বাঁহাতি ব্যাটারকে আউট করার পর শরীফুল ‘চুপ’ করার ভঙ্গিতে উদ্যপান করলেন, যা সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যতম আইকনিক ছবির একটা ছিল। গত বছরের অক্টোবরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে যখন র্যাপিড ফায়ার রাউন্ড খেলেন, তখন সেই বিশ্বকাপের কথা উল্লেখ করেন। প্রশ্ন-উত্তরের একপর্যায়ে শান্ত যখন জানতে চান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বিশেষ মুহূর্তের কথা, শরীফুল তখন উত্তর দেন, ‘জয়সওয়ালের উইকেট।’
বিশ্বজয়ের এক বছর পর ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শরীফুলের। খেলেছেন ৯ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬ ম্যাচের ক্যারিয়ারে নেন ১১১ উইকেট। শরীফুলের পাশাপাশি ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব—তাঁরা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
২০ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
১ ঘণ্টা আগে
২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২ ঘণ্টা আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
৩ ঘণ্টা আগে