বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এসেছে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্ট জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিমরা। শরীফুলও গতকাল এই বিশ্বকাপের ফাইনালের এক মুহূর্তের কথা উল্লেখ করেছেন।
শরীফুলের সঙ্গে গতকাল ‘র্যাপিড ফায়ার রাউন্ড’ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ঝটপট প্রশ্নের ঝটপট উত্তরের এমন মজার খেলায় উপস্থাপক ছিলেন শান্ত। ভালো উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন শান্ত। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শরীফুলকে ১৫ সেকেন্ড সময় দিয়েছেন শান্ত। প্রশ্ন-উত্তরের এক পর্যায়ে শরীফুলের কাছে শান্তর প্রশ্ন, ‘ক্রিকেট বিশ্বকাপের তোমার পছন্দের কোনো এক মুহূর্ত?’ শরীফুল বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।’ শান্ত যখন কোনো বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞেস করেছেন, তখন শরীফুল বলেন, ‘জয়সওয়ালের উইকেট।’ পচেফস্ট্রুমের সেই ফাইনালে ভারতীয় ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে ছিলেন, তখন একপ্রান্ত আগলে খেলতে থাকেন যশস্বী জয়সওয়াল। সেই জয়সওয়ালকে আউট করার পর শরীফুল ‘চুপ’ করার ভঙ্গিতে উদযপান করলেন। যা সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যতম আইকনিক ছবির একটা ছিল।
মজাদার আড্ডায় গতকাল শরীফুলকে আরও বিভিন্ন প্রশ্ন করেন শান্ত। যার মধ্যে ছিল শরীফুলের শখ সম্পর্কে শান্তর প্রশ্ন। শরীফুল তখন বলেন, ‘অবসর সময়ে বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করি।’ শান্তর আরও এক প্রশ্ন, ‘ক্রিকেট ছাড়া কোন খেলা খেলতে তুমি বেশি পছন্দ করো?’ এমন প্রশ্নের জবাবে শরীফুল বলেন, ‘ভলিবল ও ফুটবল।’

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৩ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১৮ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
২৮ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে